ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

দেবীগঞ্জে বিরল হিমালয়ান শকুন উদ্ধার

দেবীগঞ্জে বিরল হিমালয়ান শকুন উদ্ধার
স্থানীয়দের কাছ থেকে শকুনটি উদ্ধার করেন দেবীগঞ্জ উপজেলা বন বিভাগের কর্মকর্তারা

পঞ্চগড়ের দেবীগঞ্জে বিরল প্রজাতির একটি হিমালয়ান শকুন উদ্ধার করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে উপজেলার চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ বানিয়াপুর প্রধান পাড়া এলাকায় শকুনটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে বানিয়াপুর প্রধান পাড়া এলাকার একটি কৃষিজমির পাশে ছাগল বাঁধা ছিল। ছাগল ধরার উদ্দেশ্যে শকুনটি নিচে নামার সময় গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যায় এবং জমিতে ব্যবহৃত জালের সঙ্গে আটকে পড়ে। পরে স্থানীয় কৃষক আক্কেল আলী ও তার ছেলে তারেক শকুনটিকে দেখতে পেয়ে উদ্ধার করেন।

খবর পেয়ে এলাকাবাসী বিষয়টি দেবীগঞ্জ উপজেলা বনবিভাগকে জানায়। পরে বনবিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে শকুনটিকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে নিয়ে যান।

হিমালয়ান শকুন উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ উপজেলা বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা মঞ্জুরুল করিম বলেন, সন্ধ্যায় একটি হিমালয়ান শকুন উদ্ধার করা হয়েছে। শকুনটির ওজন আনুমানিক ৯ কেজি। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বনবিভাগের স্টাফরা গিয়ে সেটিকে উদ্ধার করে নিয়ে আসে। শুক্রবার শকুনটিকে দিনাজপুরের সিংড়া ফরেস্টে পাঠানো হবে।

উল্লেখ্য, হিমালয়ান শকুন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শিকারী পাখি এবং এশিয়ার অন্যতম বড় শকুন প্রজাতি। এটি ‘হিমালয়ান গৃধিনী’ নামেও পরিচিত। হিমালয় পর্বতমালা ও তিব্বতি মালভূমি এদের প্রধান আবাসস্থল। প্রতি বছর শীতকালে অক্টোবর থেকে মার্চ পর্যন্ত প্রচণ্ড ঠান্ডা ও খাদ্যের সন্ধানে এরা পরিযায়ী হয়ে বাংলাদেশে আসে। দীর্ঘ যাত্রায় ক্লান্ত ও ক্ষুধার্ত হয়ে অনেক সময় লোকালয় বা ধানক্ষেতে অসহায় অবস্থায় পড়ে যেতে দেখা যায়।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

দেবীগঞ্জে বিরল হিমালয়ান শকুন উদ্ধার

প্রকাশের তারিখ : ১৭ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ