কুপারটিনোভিত্তিক প্রযুক্তি জায়ান্ট অ্যাপল সতর্ক করে জানিয়েছে, বর্তমানে আইফোন ব্যবহারকারীরা শক্তিশালী স্পাইওয়্যার হামলার ঝুঁকিতে রয়েছেন। অ্যাপলের নিরাপত্তা দলের তথ্য অনুযায়ী, Safariসহ বিভিন্ন অ্যাপ পরিচালনায় ব্যবহৃত WebKit ব্রাউজার ইঞ্জিনে থাকা গুরুতর দুর্বলতাকে কাজে লাগিয়ে সাইবার হামলা চালানো হচ্ছে।
অ্যাপল জানিয়েছে, এসব আক্রমণ অত্যন্ত উন্নতমানের ‘মারসেনারি স্পাইওয়্যার’ ব্যবহার করে পরিচালিত হচ্ছে। এই স্পাইওয়্যার সাধারণ ব্যবহারকারীদের তুলনায় সাংবাদিক, মানবাধিকার কর্মী এবং উচ্চ-প্রোফাইল ব্যক্তিদের লক্ষ্য করে বেশি সক্রিয়ভাবে আক্রমণ চালাচ্ছে।
নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় কোম্পানিটি ব্যবহারকারীদের দ্রুত iOS 26.2 অথবা iOS 18.7.3 সংস্করণে আপডেট করার আহ্বান জানিয়েছে। যুক্তরাষ্ট্র সরকারও একই ধরনের সতর্কতা জারি করেছে। অ্যাপলের তথ্যমতে, বর্তমানে মাত্র ১৬.৬ শতাংশ ডিভাইস সর্বশেষ সংস্করণে আপডেট করা হয়েছে, ফলে বিপুলসংখ্যক ব্যবহারকারী এখনও ঝুঁকির মধ্যে রয়েছেন।
বিশেষজ্ঞদের মতে, পুরনো iOS সংস্করণ ব্যবহারকারীরাই সবচেয়ে বেশি ঝুঁকিতে আছেন। তারা বলছেন, ব্যক্তিগত তথ্য ও ডিজিটাল নিরাপত্তা সুরক্ষার জন্য দ্রুত সফটওয়্যার আপডেট করাই এখন একমাত্র কার্যকর সমাধান।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন