ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মান্দায় ভোটারদের দ্বারে দ্বারে জামায়াত প্রার্থী খন্দকার আব্দুর রাকিবের গণসংযোগ

এম এ মতিন
এম এ মতিন Manda Upazila Correspondent
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬

মান্দায় ভোটারদের দ্বারে দ্বারে জামায়াত প্রার্থী খন্দকার আব্দুর রাকিবের গণসংযোগ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সামনে রেখে নওগাঁ–৪ (মান্দা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী খন্দকার আব্দুর রাকিবের গণসংযোগ কর্মসূচি উপজেলাজুড়ে আলোচনার সৃষ্টি করেছে। প্রতিদিন তিনি মান্দা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রামে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করছেন।

গণসংযোগকালে হিন্দু-মুসলিম নির্বিশেষে কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, নারী-পুরুষ ও তরুণদের সঙ্গে কুশল বিনিময় করে তাঁদের সুখ-দুঃখ ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন তিনি। এলাকাবাসীর অভিযোগ ও সমস্যার কথা নোট করে তা বাস্তবায়নে কাজ করার আশ্বাসও দিচ্ছেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, খন্দকার আব্দুর রাকিবের বিনয়ী আচরণ, সহজ-সরল ভাষা এবং সরাসরি মানুষের কাছে যাওয়ার উদ্যোগ ভোটারদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। অনেকেই বলছেন, দীর্ঘদিন পর একজন প্রার্থীকে এত কাছ থেকে পাওয়ায় তাঁরা আশাবাদী।

গণসংযোগের সময় খন্দকার আব্দুর রাকিব বলেন, “আমি ক্ষমতার জন্য নয়, আপনাদের সেবক হতে চাই। মানুষের অধিকার ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যেই নির্বাচন করছি। মান্দার প্রতিটি মানুষের পাশে থাকতে চাই।”

এদিকে তাঁর গণসংযোগ কর্মসূচিকে ঘিরে মান্দা উপজেলাজুড়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। ভোটের দিন যত এগিয়ে আসছে, খন্দকার আব্দুর রাকিবকে কেন্দ্র করে আগ্রহ ও প্রত্যাশাও তত বাড়ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

মান্দায় ভোটারদের দ্বারে দ্বারে জামায়াত প্রার্থী খন্দকার আব্দুর রাকিবের গণসংযোগ

প্রকাশের তারিখ : ১৭ জানুয়ারি ২০২৬

featured Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সামনে রেখে নওগাঁ–৪ (মান্দা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী খন্দকার আব্দুর রাকিবের গণসংযোগ কর্মসূচি উপজেলাজুড়ে আলোচনার সৃষ্টি করেছে। প্রতিদিন তিনি মান্দা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রামে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করছেন।

গণসংযোগকালে হিন্দু-মুসলিম নির্বিশেষে কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, নারী-পুরুষ ও তরুণদের সঙ্গে কুশল বিনিময় করে তাঁদের সুখ-দুঃখ ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন তিনি। এলাকাবাসীর অভিযোগ ও সমস্যার কথা নোট করে তা বাস্তবায়নে কাজ করার আশ্বাসও দিচ্ছেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, খন্দকার আব্দুর রাকিবের বিনয়ী আচরণ, সহজ-সরল ভাষা এবং সরাসরি মানুষের কাছে যাওয়ার উদ্যোগ ভোটারদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। অনেকেই বলছেন, দীর্ঘদিন পর একজন প্রার্থীকে এত কাছ থেকে পাওয়ায় তাঁরা আশাবাদী।

গণসংযোগের সময় খন্দকার আব্দুর রাকিব বলেন, “আমি ক্ষমতার জন্য নয়, আপনাদের সেবক হতে চাই। মানুষের অধিকার ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যেই নির্বাচন করছি। মান্দার প্রতিটি মানুষের পাশে থাকতে চাই।”

এদিকে তাঁর গণসংযোগ কর্মসূচিকে ঘিরে মান্দা উপজেলাজুড়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। ভোটের দিন যত এগিয়ে আসছে, খন্দকার আব্দুর রাকিবকে কেন্দ্র করে আগ্রহ ও প্রত্যাশাও তত বাড়ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ