নওগাঁর মান্দায় “খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে মাঠে চল” শ্লোগানকে সামনে রেখে ইলেকট্রনিক্স এন্ড টেলিকম ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয় গত ১৬ জানুয়ারি সন্ধ্যা ৬টায় মান্দা উপজেলা ইলেকট্রনিক্স এন্ড টেলিকম ব্যাডমিন্টন টুর্নামেন্ট কমিটির আয়োজনে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা. ইকরামুল বারী টিপু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার আমির ও নওগাঁ-৪ (মান্দা) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী খন্দকার মোহাম্মদ আব্দুর রাকিব। সার্বিক পরিচালনায় ছিলেন বিএনপি মান্দা উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মখলেছুর রহমান মাকে। অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. মাইনুল ইসলাম মাসুম ও মো. মেহেদী হাসান রনি।
টুর্নামেন্টে বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টি (এরশাদ) মনোনীত এমপি প্রার্থী এ্যাডভোকেট আলতাফ হোসেন, ৮নং কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওফেল আলী মন্ডল, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল, যুবনেতা আব্দুল মালেক ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মান্দা উপজেলা শাখার সহকারী সেক্রেটারি মাস্টার রফিকুল ইসলাম। এছাড়াও জামায়াত ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, খেলোয়াড় এবং বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টে বিভিন্ন জেলা ও উপজেলার মোট ২৪টি দল অংশগ্রহণ করে। খেলায় স্পন্সরশিপ প্রদান করে আইপি কমিউনিকেশন লিমিটেড, আলোর দিশারী ফাউন্ডেশন, মেসার্স রমা ট্রেডার্স, যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড সার্ভিস সেন্টার, জনতা সোলার হাউস, পপুলার মেন্স কার্ট, কামরুল থাই, জোসনা টেলিকম, ডিয়ার টেইলার্স অ্যান্ড ফেব্রিক্স, আব্দুর রহমান জেনারেল হাসপাতাল অ্যান্ড ল্যাব, সোহান ওয়েল্ডিং অ্যান্ড ওয়ার্কশপ, হারুন টেলিকম, শরীফ টেলিকম, সালাম টেলিকম, সাফা জেমস অ্যান্ড বেবি শপ এবং একটিভ ডিজিটাল সাইন।
খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন রাজশাহীর খেলোয়াড় আরিয়ন। চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে নিয়ামতপুর উপজেলা (নওগাঁ) এবং রানার্সআপ হয় রহনপুর উপজেলা (চাঁপাইনবাবগঞ্জ)।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন