ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

গোবিন্দগঞ্জে বাস তল্লাশিতে আড়াই কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

মিজানুর রহমান
মিজানুর রহমান
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬

গোবিন্দগঞ্জে বাস তল্লাশিতে আড়াই কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশি অভিযানে আড়াই কেজি শুকনো গাঁজাসহ রবিউল ইসলাম পলাশ (৩৪) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ১১টার দিকে পৌর শহরের ব্যস্ত চারমাথা মোড় এলাকায় ঢাকা–রংপুর মহাসড়কে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মমিনুল ইসলামের নেতৃত্বে একটি দল চারমাথা এলাকায় ডাচ-বাংলা ব্যাংকের সামনে অবস্থান নেয়। এ সময় রংপুর থেকে রাজশাহীগামী ‘সিফাত স্পেশাল’ পরিবহনের (রংপুর মেট্রো-ব ১১-০০০৩) একটি বাস থামিয়ে তল্লাশি করা হয়। বাসের জে-৪ আসনের যাত্রী রবিউল ইসলাম পলাশের আচরণ সন্দেহজনক হলে দেহ তল্লাশি করে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২ কেজি ৫০০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত রবিউল ইসলাম পলাশ পাবনা সদর উপজেলার চর সাধুপাড়া এলাকার খোকন মোল্লার ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদক কেনাবেচার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তিনি জানান, মাদকমুক্ত সমাজ গড়তে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

গোবিন্দগঞ্জে বাস তল্লাশিতে আড়াই কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

প্রকাশের তারিখ : ১৭ জানুয়ারি ২০২৬

featured Image

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশি অভিযানে আড়াই কেজি শুকনো গাঁজাসহ রবিউল ইসলাম পলাশ (৩৪) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ১১টার দিকে পৌর শহরের ব্যস্ত চারমাথা মোড় এলাকায় ঢাকা–রংপুর মহাসড়কে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মমিনুল ইসলামের নেতৃত্বে একটি দল চারমাথা এলাকায় ডাচ-বাংলা ব্যাংকের সামনে অবস্থান নেয়। এ সময় রংপুর থেকে রাজশাহীগামী ‘সিফাত স্পেশাল’ পরিবহনের (রংপুর মেট্রো-ব ১১-০০০৩) একটি বাস থামিয়ে তল্লাশি করা হয়। বাসের জে-৪ আসনের যাত্রী রবিউল ইসলাম পলাশের আচরণ সন্দেহজনক হলে দেহ তল্লাশি করে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২ কেজি ৫০০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত রবিউল ইসলাম পলাশ পাবনা সদর উপজেলার চর সাধুপাড়া এলাকার খোকন মোল্লার ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদক কেনাবেচার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তিনি জানান, মাদকমুক্ত সমাজ গড়তে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ