নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে বুকে ব্যথা অনুভব করার পর তাকে রাজধানীর শাহবাগে অবস্থিত বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতালে নেওয়া হয়। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তার অবস্থা বর্তমানে স্থিতিশীল এবং তিনি শঙ্কামুক্ত।
শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইরতেকা রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মাহমুদুর রহমান মান্নাকে কার্ডিওলজি বিভাগে ভর্তি করা হয়েছে এবং বিভাগের অধ্যাপক ডা. মো. আবু সেলিম তার চিকিৎসা দেখছেন। বর্তমানে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এর আগে রাত ১১টার পর নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য আ. রাজ্জাক তালুকদার সজীব গণমাধ্যমে খুদে বার্তা পাঠিয়ে মান্নার অসুস্থতার খবর জানান। তিনি বলেন, মাহমুদুর রহমান মান্না হার্ট অ্যাটাক করেছেন এবং তাকে বিএমইউ হাসপাতালে নেওয়া হচ্ছে। দলের পক্ষ থেকে তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
উল্লেখ্য, এর আগেও গত বছরের (২০২৪) সেপ্টেম্বর মাসে হার্ট অ্যাটাকের কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এই রাজনীতিবিদ।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন