ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সিলেটকে হারিয়ে শীর্ষে রাজশাহী

স্পোর্টস ডেস্ক :
স্পোর্টস ডেস্ক :
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬

সিলেটকে হারিয়ে শীর্ষে রাজশাহী

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দিনের দ্বিতীয় ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্স সিলেট টাইটানসকে ৫ রানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচে শুরুতে ব্যাট করতে নেমে রাজশাহী ২০ ওভারে ৮ উইকেটে ১৪৭ রান সংগ্রহ করে। জবাবে সিলেট ২০ ওভারে ৯ উইকেটে ১৪২ রান করে আত্মসমর্পণ করতে হয়।

রাজশাহী শুরুতেই দুই ওপেনার হারানোর পর শান্ত ও মুশফিকের ব্যাটিংয়ে ভালো সংগ্রহের পথে এগোতে থাকে। তবে শান্ত-মুশফিকদের বিদায়ের পর দলের রান রেকর্ড মন্থর হয়ে পড়ে, ফলে ১৪৭ রান তুলতে সক্ষম হয়। দলের হয়ে সর্বোচ্চ ৪০ রান করেন মুশফিক। অধিনায়ক শান্তের ব্যাট থেকে আসে ৩০ রান। এছাড়া আব্দুল গাফফার সাকলাইন ১৬, জিমি নিশাম ১২ ও সাহিবজাদা ফারহান ১৪ রান সংগ্রহ করেন। বাকিরা দশের ঘর স্পর্শ করতে পারেননি।

রান তাড়া করতে নেমে সিলেট টাইটানস ভালো জয়ের সম্ভাবনা দেখালেও লোয়ার মিডল অর্ডারের ব্যর্থতায় সহজ ম্যাচটিও জেতা হয়নি। দলের সর্বোচ্চ ৪১ রানের ইনিংস খেলেন পারভেজ হোসেন ইমন। ৩১ রান আসে মুমিনুল হকের ব্যাট থেকে, আর ইথান ব্রুকস ২৭ রান করে দলের সংগ্রহে অবদান রাখেন।

রাজশাহীর বোলিংয়ে সবচেয়ে উল্লেখযোগ্য ছিলেন রিপন মণ্ডল, যিনি চারটি উইকেট নেন। বিনুরা ফার্নান্দো দুটি উইকেট সংগ্রহ করেন। এছাড়া দলের আরও তিনজন বোলার একটি করে উইকেট নেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

সিলেটকে হারিয়ে শীর্ষে রাজশাহী

প্রকাশের তারিখ : ১৭ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ