ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

অবশেষে নীরবতা ভাঙলেন রাফসানের প্রাক্তন স্ত্রী

বিনোদন ডেস্ক :
বিনোদন ডেস্ক :
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬

অবশেষে নীরবতা ভাঙলেন রাফসানের প্রাক্তন স্ত্রী

দ্বিতীয়বারের মতো বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন জনপ্রিয় উপস্থাপক ও কনটেন্ট ক্রিয়েটর রাফসান সাবাব। দীর্ঘদিনের প্রেমিকা ও কণ্ঠশিল্পী জেফার রহমানের সঙ্গে তিনি বুধবার (১৪ জানুয়ারি) বিয়ে করেন। নতুন বিয়ের দুদিন পর অবশেষে নীরবতা ভাঙলেন রাফসানের প্রাক্তন স্ত্রী, চিকিৎসক সানিয়া এশা।

শুক্রবার (১৬ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নাম উল্লেখ না করে এশা জানান, অতীতের সব পরিচয় পেছনে ফেলে তিনি নিজের ক্যারিয়ার ও আত্মপরিচয় গড়ে তুলতেই সামনে এগিয়ে যেতে চান।

পোস্টে তিনি লেখেন, দেশের সবাই বর্তমানে কী ঘটছে এবং সত্যটা কী, সে বিষয়ে অবগত—এ নিয়ে তাঁর আর নতুন করে কিছু বলার নেই। জীবনের এই পর্যায়ে এসে তিনি আর কারও ব্যক্তিগত জীবন নিয়ে ভাবতে বা তাতে জড়াতে চান না। তিনি আরও বলেন, তিনি একটি অত্যন্ত কঠিন সময় পার করেছেন, বহু কিছু সহ্য করেছেন এবং গভীর মানসিক আঘাত থেকে উঠে এসে নিজের জন্য কিছু অর্জনের লক্ষ্যে নিরলস পরিশ্রম করে চলেছেন।

এশা আরও বলেন, এই পুরো যাত্রাপথে কাছের মানুষদের পাশাপাশি অনেক অচেনা মানুষের কাছ থেকেও যে ভালোবাসা ও সমর্থন পেয়েছেন, তা তাকে গভীরভাবে আপ্লুত করেছে। কাছের হোক বা দূরের—প্রতিটি শুভকামনা ও উৎসাহের জন্য তিনি আজীবন কৃতজ্ঞ থাকবেন বলে উল্লেখ করেন।

সবশেষে তিনি লেখেন, এই মুহূর্তে তার সম্পূর্ণ মনোযোগ নিজের জীবন ও ক্যারিয়ারকে ঘিরে। তিনি এমন কিছু গড়ে তুলতে চান, যা কঠিন সময়ে তাকে ছেড়ে যাবে না বা কোনো বিপর্যয়ে তাকে অসহায় করে তুলবে না। তিনি আর অতীত পরিচয় বহন করতে চান না কিংবা আগে যাকে চিনতেন তার সঙ্গে নিজের নাম জড়িয়ে প্রশ্নের মুখে পড়তে চান না। তার পরিচয় হোক একটাই—ডা. এশা, একটি নাম ও একটি পরিচয়, যার পাশে তিনি গর্বের সঙ্গে দাঁড়াতে পারেন।

দীর্ঘ তিন বছর সংসার করার পর ২০২৩ সালের শেষ দিকে সানিয়া এশার সঙ্গে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন রাফসান সাবাব। ২০২০ সালের অক্টোবরে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

অবশেষে নীরবতা ভাঙলেন রাফসানের প্রাক্তন স্ত্রী

প্রকাশের তারিখ : ১৭ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ