ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

অভিযানে ৩০ বোতল ইসকফ সিরাপ উদ্ধার

শায়েস্তাগঞ্জে র‌্যাব-৯ এর অভিযানে ৩০ বোতল ইসকফ সিরাপ উদ্ধার

হবিগঞ্জ (শায়েস্তাগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে র‌্যাব-৯ এর একটি বিশেষ অভিযানে ৩০ বোতল মাদকদ্রব্য ইসকফ সিরাপ উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কোনো আসামিকে আটক করা সম্ভব হয়নি।

র‌্যাব সূত্রে জানা যায়, র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত ১৪ জানুয়ারি রাত ১০টা ৫ মিনিটে জানতে পারে যে, শায়েস্তাগঞ্জ পৌরসভার দাউদনগর সিএনজি স্ট্যান্ডের পেছনে অবৈধভাবে মাদক কেনাবেচা হচ্ছে।

খবর পেয়ে রাত ১০টা ১৫ মিনিটে র‌্যাবের দলটি ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সিএনজি স্ট্যান্ডের পেছনের ড্রেনের পাশে একটি শপিং ব্যাগে পরিত্যক্ত অবস্থায় রাখা ৩০ বোতল ইসকফ সিরাপ উদ্ধার করা হয়। তবে অভিযান চলাকালে মাদক সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি।

উদ্ধারকৃত মাদকদ্রব্য আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শায়েস্তাগঞ্জ থানায় জিডি (জরুরি তথ্য) আকারে হস্তান্তর করা হয়েছে। র‌্যাব-৯ এ ঘটনায় জড়িতদের শনাক্তের জন্য তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছে।

র‌্যাবের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সার্বিক আইন-শৃঙ্খলা বজায় রাখতে তাদের গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত অভিযান চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

শায়েস্তাগঞ্জে র‌্যাব-৯ এর অভিযানে ৩০ বোতল ইসকফ সিরাপ উদ্ধার

প্রকাশের তারিখ : ১৬ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ