ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ময়মনসিংহে বিএনপির প্রার্থীকে জাপার আনুষ্ঠানিক সমর্থন, একমঞ্চে দুই দল

পুলক শেখ
পুলক শেখ নিজস্ব প্রতিনিধি
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬

ময়মনসিংহে বিএনপির প্রার্থীকে জাপার আনুষ্ঠানিক সমর্থন, একমঞ্চে দুই দল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে নিজস্ব প্রার্থী না থাকায় বিএনপির প্রার্থী জাকির হোসেন বাবলুকে আনুষ্ঠানিকভাবে সমর্থনের ঘোষণা দিয়েছে জাতীয় পার্টি (জাপা)।

ময়মনসিংহের মুক্তাগাছায় বিএনপির সঙ্গে একই মঞ্চে দাঁড়িয়ে তাদের দলীয় প্রার্থীকে সমর্থনের ঘোষণা দিয়েছে জাতীয় পার্টি (জাপা)। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে জাপার কোনো প্রার্থী না থাকায় দলটি বিএনপির ধানের শীষের প্রার্থী জাকির হোসেন বাবলুর প্রতি আনুষ্ঠানিক সমর্থন জানায়।

এই সমর্থনের ঘোষণা দেওয়া হয় বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে মুক্তাগাছা পৌরসভার পয়ারকান্দি পাড়াটঙ্গী এলাকায়। উপজেলা ও পৌর জাতীয় পার্টি এবং এর সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত ওয়ার্ড প্রতিনিধি সভায় জাপার নেতাকর্মীরা প্রকাশ্যে বিএনপির প্রার্থীকে সমর্থনের কথা জানান। সভার মধ্য দিয়ে দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী দুই দলের নেতাকর্মীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়।

জেলা জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও ময়মনসিংহ-৫ আসনের সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ মুক্তি সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি জানান, এবারের নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় এলাকার উন্নয়নের স্বার্থে দলীয় নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করে বিএনপির প্রার্থীকে সমর্থনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, “এলাকার স্বার্থে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। আশা করছি, আমাদের এই সম্প্রীতির বন্ধন মুক্তাগাছার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

সভায় সভাপতিত্ব করেন পৌর জাতীয় পার্টির আহ্বায়ক আব্দুল মান্নান। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও মুক্তাগাছা আসনের বিএনপির প্রার্থী জাকির হোসেন বাবলু, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আবু রেজা ফজলুল হক বাবলু, সাবেক উপজেলা চেয়ারম্যান জাকারিয়া হারুন, উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান খান রতন, সাবেক মেয়র শহীদুল ইসলাম শহীদ, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মাহমুদুল হাসান মুকুল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুর্শিদুজ্জামান খান সাইফুলসহ উপজেলা ও পৌর পর্যায়ের জাপা ও বিএনপির নেতাকর্মীরা।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে বিএনপির প্রার্থী জাকির হোসেন বাবলু এবং উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মাহমুদুল হাসান মুকুল বিষয়টি নিশ্চিত করেন। জাকির হোসেন বাবলু বলেন, মুক্তাগাছার মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও মিলেমিশে থাকার একটি ঐতিহ্য রয়েছে। তিনি বলেন, অতীতে সম্পর্কের মধ্যে কিছুটা ভাটা পড়লেও দুই দলের মধ্যে কোনো শত্রুতা নেই এবং এলাকার উন্নয়নে সবাই একসঙ্গে কাজ করতে চান।

তিনি আরও বলেন, জাতীয় পার্টি তাদের রাজনৈতিক অবস্থানে থাকবে এবং বিএনপিও তাদের অবস্থান থেকে কাজ করবে। মুক্তাগাছার রাজনৈতিক সংস্কৃতি অন্য অনেক এলাকার চেয়ে ভিন্ন বলেও তিনি উল্লেখ করেন।

উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মাহমুদুল হাসান মুকুল বলেন, এবারের নির্বাচনে জাতীয় পার্টির কোনো প্রার্থী না থাকায় দলের নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছিল। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখা এবং এলাকার উন্নয়ন অব্যাহত রাখার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে ওয়ার্ড প্রতিনিধি সভার মাধ্যমে বিএনপির প্রার্থীকে সমর্থনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই রাজনৈতিক সমঝোতার মাধ্যমে মুক্তাগাছায় নির্বাচনী রাজনীতিতে নতুন মাত্রা যুক্ত হয়েছে বলে স্থানীয় পর্যবেক্ষকেরা মনে করছেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ময়মনসিংহে বিএনপির প্রার্থীকে জাপার আনুষ্ঠানিক সমর্থন, একমঞ্চে দুই দল

প্রকাশের তারিখ : ১৬ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ