ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মনপুরায় প্রেমের টানে আসা কিশোরীকে জিম্মি করে ‘সংঘবদ্ধ ধর্ষণ’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬

মনপুরায় প্রেমের টানে আসা কিশোরীকে জিম্মি করে ‘সংঘবদ্ধ ধর্ষণ’
সংঘবদ্ধ ধর্ষণের প্রতীকী ছবি

ভোলার মনপুরায় প্রেমের টানে সিলেট থেকে আসা এক কিশোরীকে জিম্মি করে মুক্তিপণ দাবি এবং পরবর্তীতে বেড়িবাঁধে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে।

গতকাল বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নে এই পৈশাচিক ঘটনা ঘটে। ভুক্তভোগী ১৬ বছর বয়সী ওই কিশোরী সুনামগঞ্জের শ্রী-নারায়নপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় সূত্র ও ঘটনার বিবরণে জানা যায়, মনপুরার উত্তর সাকুচিয়া ইউনিয়নের বাসিন্দা রাসেলের সঙ্গে ওই কিশোরীর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। সেই সম্পর্কের সূত্র ধরেই তিন দিন আগে সে সুনামগঞ্জ থেকে মনপুরায় আসে। বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয় একটি প্রভাবশালী মহল বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই যুগলকে জিম্মি করে এবং তাদের পরিবারের কাছে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী কিশোরীর প্রেমিক সজীব জানান, বৃহস্পতিবার রাতে আল-আমিন, মাকসুদ ও ইদ্রিস নামের তিন ব্যক্তি তাদের নিরাপদে লঞ্চঘাটে পৌঁছে দেওয়ার কথা বলে ঘর থেকে বের করে নিয়ে যায়। তবে তারা লঞ্চঘাটে না নিয়ে দুজনকে নির্জন বেড়িবাঁধে নিয়ে যায়। সেখানে সজীবকে মারধর করে আটকে রাখা হয় এবং কিশোরীর ওপর পাশবিক নির্যাতন চালিয়ে তাকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়।

ঘটনার পর অভিযুক্তরা কিশোরীকে রক্তাক্ত ও সংজ্ঞাহীন অবস্থায় বেড়িবাঁধে ফেলে রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।

এ বিষয়ে মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ গণমাধ্যমকে জানান, ঘটনাটি জানার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই নৃশংস অপরাধে জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

মনপুরায় প্রেমের টানে আসা কিশোরীকে জিম্মি করে ‘সংঘবদ্ধ ধর্ষণ’

প্রকাশের তারিখ : ১৬ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ