আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে নওগাঁ-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাহবুবুল আলমের উপস্থিতিতে এক কনটেন্ট ক্রিয়েটর মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
নিয়ামতপুর, পোরশা ও সাপাহার উপজেলার বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় কনটেন্ট ক্রিয়েটরদের অংশগ্রহণে আয়োজিত এই মিলনমেলাটি পোরশা উপজেলার সরাইগাছি স্মৃতিসৌধের পশ্চিম পাশে অবস্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামী পোরশা উপজেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাহবুবুল আলম বলেন, বর্তমান সময়ে সমাজ ও রাষ্ট্র গঠনে কনটেন্ট ক্রিয়েটরদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক তথ্য, দায়িত্বশীলতা ও নৈতিকতার ভিত্তিতে কনটেন্ট তৈরি করলে তা জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে। তিনি গুজব ও বিভ্রান্তিমূলক তথ্য পরিহার করে সত্যনিষ্ঠ কনটেন্ট প্রচারে কনটেন্ট ক্রিয়েটরদের প্রতি আহ্বান জানান।
মিলনমেলায় অংশগ্রহণকারী কনটেন্ট ক্রিয়েটররা নিজেদের কাজের অভিজ্ঞতা তুলে ধরেন এবং ভবিষ্যতে সামাজিক, মানবিক ও নৈতিক মূল্যবোধভিত্তিক গঠনমূলক কনটেন্ট তৈরির প্রত্যয় ব্যক্ত করেন।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা ও মতবিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন