ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বাংলাদেশ প্রেসক্লাবের সাংগঠনিক উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ নাজিমুদ্দিন
মোঃ নাজিমুদ্দিন
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬

বাংলাদেশ প্রেসক্লাবের  সাংগঠনিক উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত

গাজীপুরে আজ (১৪ জানুয়ারি) সকাল ১০টায় শিববাড়ী, জয়দেবপুরে বাংলাদেশ প্রেস ক্লাবের জেলা ও ঢাকা বিভাগীয় কার্যালয়ে সাংগঠনিক উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি ছিলেন প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খান। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ঢাকা বিভাগীয় সিনিয়র সহ-সভাপতি ডাক্তার এফ রহমান এবং সঞ্চালনায় ছিলেন গাজীপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক ইব্রাহিম খন্দকার।

সভায় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মেজবাহ উদ্দিন সরকার, সহ-সভাপতি বাবুল হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ নাজিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া আল মামুন। গাজীপুর মহানগর কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি হাজী কামাল চৌধুরী, সাধারণ সম্পাদক কাজী শাকিল এবং যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আব্দুল বারী। এছাড়া শ্রীপুর ও কালিগঞ্জ উপজেলা কমিটির সিনিয়র সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

সভায় সিদ্ধান্ত হয় ডাক্তার এফ রহমানকে ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি পদে পদোন্নতি দিয়ে মনোনয়ন প্রদান করা হবে। একই সঙ্গে ঢাকা বিভাগীয় কমিটির সকল সদস্যকে পরিচয়পত্র দেওয়া এবং সদস্যদের কল্যাণের জন্য একটি ব্যাংক হিসাব খোলা হবে। এছাড়া আগামী ২৭ জানুয়ারি ঢাকা বিভাগীয় কমিটির পক্ষ থেকে একটি পিকনিক আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বাংলাদেশ প্রেসক্লাবের সাংগঠনিক উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৫ জানুয়ারি ২০২৬

featured Image

গাজীপুরে আজ (১৪ জানুয়ারি) সকাল ১০টায় শিববাড়ী, জয়দেবপুরে বাংলাদেশ প্রেস ক্লাবের জেলা ও ঢাকা বিভাগীয় কার্যালয়ে সাংগঠনিক উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি ছিলেন প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খান। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ঢাকা বিভাগীয় সিনিয়র সহ-সভাপতি ডাক্তার এফ রহমান এবং সঞ্চালনায় ছিলেন গাজীপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক ইব্রাহিম খন্দকার।

সভায় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মেজবাহ উদ্দিন সরকার, সহ-সভাপতি বাবুল হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ নাজিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া আল মামুন। গাজীপুর মহানগর কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি হাজী কামাল চৌধুরী, সাধারণ সম্পাদক কাজী শাকিল এবং যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আব্দুল বারী। এছাড়া শ্রীপুর ও কালিগঞ্জ উপজেলা কমিটির সিনিয়র সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

সভায় সিদ্ধান্ত হয় ডাক্তার এফ রহমানকে ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি পদে পদোন্নতি দিয়ে মনোনয়ন প্রদান করা হবে। একই সঙ্গে ঢাকা বিভাগীয় কমিটির সকল সদস্যকে পরিচয়পত্র দেওয়া এবং সদস্যদের কল্যাণের জন্য একটি ব্যাংক হিসাব খোলা হবে। এছাড়া আগামী ২৭ জানুয়ারি ঢাকা বিভাগীয় কমিটির পক্ষ থেকে একটি পিকনিক আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ