ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ময়মনসিংহে পুলিশে হামলা ও আসামি ছিনতাই: সন্দেহভাজন ৮ জন আটক

মোঃ আতিকুল ইসলাম সোহাগ
মোঃ আতিকুল ইসলাম সোহাগ
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬

ময়মনসিংহে পুলিশে হামলা ও আসামি ছিনতাই: সন্দেহভাজন ৮ জন আটক

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে পুলিশের ওপর হামলা ও গ্রেপ্তারকৃত আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িত সন্দেহে ৮ জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্র জানায়, গতকাল ১৩ জানুয়ারি ২০২৬ (মঙ্গলবার) নগরীর দিগারকান্দা এলাকায় একটি মামলার এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করতে যায় কোতোয়ালী মডেল থানার একটি দল। এ সময় কয়েকজন ব্যক্তি সংঘবদ্ধভাবে পুলিশের ওপর হামলা চালায়। হামলাকারীরা গ্রেপ্তারকৃত আসামিকে পুলিশের হাতকড়াসহ ছিনিয়ে নেয়। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ঘটনার পরপরই কোতোয়ালী মডেল থানার নেতৃত্বে বিশেষ অভিযান শুরু করা হয়। ধারাবাহিক অভিযানে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একে একে ৮ জনকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ময়মনসিংহে পুলিশে হামলা ও আসামি ছিনতাই: সন্দেহভাজন ৮ জন আটক

প্রকাশের তারিখ : ১৫ জানুয়ারি ২০২৬

featured Image

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে পুলিশের ওপর হামলা ও গ্রেপ্তারকৃত আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িত সন্দেহে ৮ জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্র জানায়, গতকাল ১৩ জানুয়ারি ২০২৬ (মঙ্গলবার) নগরীর দিগারকান্দা এলাকায় একটি মামলার এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করতে যায় কোতোয়ালী মডেল থানার একটি দল। এ সময় কয়েকজন ব্যক্তি সংঘবদ্ধভাবে পুলিশের ওপর হামলা চালায়। হামলাকারীরা গ্রেপ্তারকৃত আসামিকে পুলিশের হাতকড়াসহ ছিনিয়ে নেয়। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ঘটনার পরপরই কোতোয়ালী মডেল থানার নেতৃত্বে বিশেষ অভিযান শুরু করা হয়। ধারাবাহিক অভিযানে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একে একে ৮ জনকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ