ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

অবৈধ অস্ত্র উদ্ধারে প্রশাসনের উদাসীনতায় জনমনে অসন্তোষ: মুহাম্মদ শাহজাহান

কক্সবাজার শহর ও সদর জামায়াতের ইউনিয়ন ও ওয়ার্ড প্রতিনিধি সমাবেশে সম্পন্ন

কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বক্তব্য রাখছেন

অবৈধ অস্ত্র উদ্ধারে প্রশাসনের উদাসীনতায় জনমনে অসন্তোষ: মুহাম্মদ শাহজাহান

কক্সবাজার শহর ও সদর জামায়াতে ইসলামীর উদ্যোগে ইউনিয়ন ও ওয়ার্ড প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, অবৈধ অস্ত্র উদ্ধারে প্রশাসনের দৃশ্যমান উদাসীনতা জনমনে গভীর অসন্তোষ সৃষ্টি করেছে। এর ফলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দিন দিন উদ্বেগজনক হয়ে উঠছে। তিনি আরও বলেন, কক্সবাজারসহ সারাদেশে অবৈধ অস্ত্রের বিস্তার সমাজ ও রাষ্ট্রের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। অথচ প্রশাসনের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ ও নিয়মিত অভিযান পরিলক্ষিত হচ্ছে না। এতে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে এবং সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।

মুহাম্মদ শাহজাহান বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে হলে সর্বপ্রথম লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। আর এর প্রধান শর্ত হলো অবৈধ অস্ত্রের সম্পূর্ণ নির্মূল এবং সন্ত্রাসমুক্ত পরিবেশ সৃষ্টি। তিনি রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সকল অবৈধ অস্ত্র উদ্ধারে কঠোর ও নিরপেক্ষ পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর আহ্বান জানান।

তিনি আরও বলেন, জনগণের ভোটাধিকার রক্ষা ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার স্বার্থে প্রশাসনকে অবশ্যই দলীয় প্রভাবমুক্ত থেকে দায়িত্ব পালন করতে হবে। অন্যথায় জনমনে জমে ওঠা অসন্তোষ ভবিষ্যতে আরও বড় সংকটে রূপ নিতে পারে।

জেলা জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট ফরিদ উদ্দিন ফারুকীর সভাপতিত্বে এবং জেলা সাংগঠনিক সেক্রেটারি আল আমীন মুহাম্মদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর মুফতী মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ, কক্সবাজার–৩ সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শহিদুল আলম বাহাদুর, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা দেলাওয়ার হোছাইন

এছাড়াও উপস্থিত ছিলেন কক্সবাজার সদর উপজেলা আমীর অধ্যাপক খুরশিদ আলম আনসারী, নায়েবে আমীর মাওলানা মোস্তাক আহমদ, সেক্রেটারি আজিজুর রহমান, কক্সবাজার শহর নায়েবে আমীর কফিল উদ্দিন চৌধুরী, সেক্রেটারি রিয়াজ মুহাম্মদ শাকিল, কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র সরওয়ার কামাল, শহর জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি মাওলানা আব্দুর রশীদ, মুহাম্মদ শহীদুল্লাহসহ কক্সবাজার পৌরসভা ও সদর উপজেলার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নের সভাপতি-সেক্রেটারিবৃন্দ।

সমাবেশে বক্তারা অবিলম্বে অবৈধ অস্ত্র উদ্ধারে কার্যকর অভিযান পরিচালনা, নিরপেক্ষ প্রশাসন নিশ্চিতকরণ এবং জনগণের মৌলিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনের ওপর গুরুত্বারোপ করেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

কক্সবাজার শহর ও সদর জামায়াতের ইউনিয়ন ও ওয়ার্ড প্রতিনিধি সমাবেশে সম্পন্ন

প্রকাশের তারিখ : ১৪ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ