যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) বিশেষ অভিযানে ১৪ হাজার পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারীকে আটক করা হয়েছে। বুধবার সকালে যশোর সদর উপজেলার রাজারহাট এলাকার বি.কে. সিটি হোটেল অ্যান্ড রিসোর্ট সংলগ্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ডিএনসি যশোর জেলা কার্যালয়ের উপপরিচালক পারভীন আখতারের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে একজন নারীর কাছ থেকে ৬ হাজার এবং অপরজনের কাছ থেকে ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, আটক দুই নারী কক্সবাজারের উখিয়া থানাধীন কুতুপালং রেজিস্টার ক্যাম্পের বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন, কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে যশোরে এনে বিক্রির পরিকল্পনা ছিল তাদের। উদ্ধারকৃত ইয়াবাগুলো বিশেষ কৌশলে বহন করা হচ্ছিল বলে জানিয়েছে ডিএনসি।
ডিএনসি কর্তৃপক্ষ জানায়, আটক নারীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন