ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নড়াইলের কালিয়ায় অবৈধ ইটভাটায় অভিযান, ২ লাখ টাকা জরিমানা

উজ্জ্বল রায়, নড়াইল
উজ্জ্বল রায়, নড়াইল
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬

নড়াইলের কালিয়ায় অবৈধ ইটভাটায় অভিযান, ২ লাখ টাকা জরিমানা
কালিয়া সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট

নড়াইলের কালিয়া উপজেলায় অনুমোদনহীন ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে একটি ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং ভাটার কার্যক্রম পরিচালনার বিভিন্ন উপকরণ ধ্বংস করা হয়।

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুর ১২টার দিকে কালিয়া উপজেলার বাবরা হাচলা ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামে অবস্থিত অনুমোদনহীন “টি এম বি ব্রিকস” ইটভাটায় এ অভিযান চালানো হয়।

কালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শ্রাবণী বিশ্বাস অভিযানে নেতৃত্ব দেন। তিনি ভাটার মালিকপক্ষকে ২ লাখ টাকা জরিমানা করেন এবং ভবিষ্যতে অবৈধ কার্যক্রম না চালানোর মুচলেকা গ্রহণ করেন।

অভিযানকালে কালিয়া উপজেলা ভূমি অফিসের ১০ জন কর্মচারী, ২ জন নায়েব, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্য এবং কালিয়া থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল। জরিমানা আদায় ও আনুষঙ্গিক কার্যক্রমে পেশকারি দায়িত্ব পালন করেন কালিয়া উপজেলা ভূমি অফিসের নাজির শেখ বাবুল হোসেন।

এ সময় ম্যাজিস্ট্রেট শ্রাবণী বিশ্বাস জানান, কালিয়া উপজেলায় যেসব ইটভাটা এখনও অনুমোদনহীনভাবে পরিচালিত হচ্ছে, সেগুলোর মালিকরা যদি অবৈধভাবে ইট তৈরির কার্যক্রম বন্ধ না করেন, তাহলে পর্যায়ক্রমে সব ভাটার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

নড়াইলের কালিয়ায় অবৈধ ইটভাটায় অভিযান, ২ লাখ টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ১৪ জানুয়ারি ২০২৬

featured Image

নড়াইলের কালিয়া উপজেলায় অনুমোদনহীন ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে একটি ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং ভাটার কার্যক্রম পরিচালনার বিভিন্ন উপকরণ ধ্বংস করা হয়।

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুর ১২টার দিকে কালিয়া উপজেলার বাবরা হাচলা ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামে অবস্থিত অনুমোদনহীন “টি এম বি ব্রিকস” ইটভাটায় এ অভিযান চালানো হয়।

কালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শ্রাবণী বিশ্বাস অভিযানে নেতৃত্ব দেন। তিনি ভাটার মালিকপক্ষকে ২ লাখ টাকা জরিমানা করেন এবং ভবিষ্যতে অবৈধ কার্যক্রম না চালানোর মুচলেকা গ্রহণ করেন।

অভিযানকালে কালিয়া উপজেলা ভূমি অফিসের ১০ জন কর্মচারী, ২ জন নায়েব, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্য এবং কালিয়া থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল। জরিমানা আদায় ও আনুষঙ্গিক কার্যক্রমে পেশকারি দায়িত্ব পালন করেন কালিয়া উপজেলা ভূমি অফিসের নাজির শেখ বাবুল হোসেন।

এ সময় ম্যাজিস্ট্রেট শ্রাবণী বিশ্বাস জানান, কালিয়া উপজেলায় যেসব ইটভাটা এখনও অনুমোদনহীনভাবে পরিচালিত হচ্ছে, সেগুলোর মালিকরা যদি অবৈধভাবে ইট তৈরির কার্যক্রম বন্ধ না করেন, তাহলে পর্যায়ক্রমে সব ভাটার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ