বিচ্ছেদের খবর সামনে আসার পর থেকেই গায়ক তাহসান খান সামাজিক মাধ্যম ও সংবাদপত্রের শিরোনামে থাকছেন। সংবাদকর্মীদের ফোন কল সামলাতে হচ্ছে তাঁকে, যা মোটেই উপভোগ করছেন না। এ পরিস্থিতিতে গায়ক চাইছেন একটু শান্তি ও ব্যক্তিগত সময়।
এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে তাহসান বলেন, “প্রচুর সংবাদ হচ্ছে। প্রচুর ফোন কল আসছে। আমি একটু শান্তি চাই, আমাকে একটু বাঁচতে সাহায্য করুন।” তিনি জানান, স্ত্রী রোজা আহমেদের সঙ্গে আলাদা জীবন যাপনের পর থেকেই সময়টা কঠিন যাচ্ছে। গত সেপ্টেম্বরে অস্ট্রেলিয়া ট্যুরে যাওয়ার আগে থেকেই তিনি আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছেন। সেই সময় থেকে ফেসবুক ও গান থেকে দূরে রয়েছেন, সময় কাটাচ্ছেন একা ট্রাভেল করে, ঘোরাঘুরি করছেন এবং বই পড়ছেন।
তাহসান খান ২০২৫ সালের ৪ জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ে রোজা আহমেদকে বিয়ে করেন। রোজা একজন পেশাদার মেকআপ আর্টিস্ট, যিনি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরে ব্রাইডাল মেকআপে কাজ করছেন এবং নিউইয়র্কে তার নিজস্ব মেকআপ প্রতিষ্ঠান রয়েছে।
এর আগে ২০০৬ সালে অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান খান। দীর্ঘ ১১ বছরের সেই দাম্পত্য জীবনের ইতি ঘটে ২০১৭ সালে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন