দীর্ঘ প্রায় ২৯ বছর পর পুনরায় শুরু হওয়া সালমান শাহ হত্যা মামলায় বাদীপক্ষ আজ (১৩ জানুয়ারী) (মঙ্গলবার) সামিরা হক, খলনায়ক ডন এবং ১১ আসামির সম্পত্তি ক্রোক করার আবেদন করেছেন। আদালতে দায়ের করা এ আবেদনের উদ্দেশ্য হলো আসামিদের সম্পত্তি ধরে রাখা, যাতে তারা পলাতক না হয় এবং মামলার সুষ্ঠু বিচার নিশ্চিত করা যায়।
সালমান শাহ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনকভাবে মারা যান। মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চললেও সম্প্রতি আদালত হত্যার ঘটনায় মামলা করার নির্দেশ দিয়েছেন। মামলায় আসামি হিসেবে নাম করা হয়েছে সামিরা হক, খলনায়ক ডন (আশরাফুল হক) এবং আরও ৯ জনকে। এছাড়া মামলার অন্যান্য আসামির মধ্যে আছেন লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ, ডেভিড, জাভেদ, ফারুক, রুবি, আবদুস সাত্তার, সাজু ও রিজভি আহমেদ।
তদন্ত প্রতিবেদন এখনও দাখিল হয়নি। ৭ ডিসেম্বর চার্জশিট জমা দেওয়ার কথা থাকলেও তা জমা হয়নি এবং আজও (১৩ জানুয়ারি) সিআইডি প্রতিবেদন জমা দেয়নি। এই কারণে মামলার পরবর্তী ধাপ বিলম্বিত হয়েছে।
আইনজীবীদের মতে, সম্পত্তি ক্রোকের আবেদন গ্রহণ হলে মামলার প্রক্রিয়া আরও দ্রুত ও সুষ্ঠুভাবে এগোতে পারে। এর আগে আদালত দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছিল সামিরা হক ও ডনের উপর। পাশাপাশি অগ্রিম জামিনের জন্য তাদের পক্ষ থেকে উচ্চ আদালতে আবেদন করার প্রস্তুতিও নেওয়া হয়েছিল।
সালমান শাহ হত্যা মামলার এই নতুন ধাপ চলচ্চিত্রপ্রেমী ও সমালোচকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। আগামী আদালতের সিদ্ধান্ত ও তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পরই মামলার চূড়ান্ত রায় নির্ধারণ হবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন