ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নরসিংদী শিবপুর প্রেসক্লাবের নতুন নেতৃত্ব: সভাপতি আসাদ, সাধারণ সম্পাদক মাহবুব খান

লিজন আফ্রাদ
লিজন আফ্রাদ
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬

নরসিংদী শিবপুর প্রেসক্লাবের নতুন নেতৃত্ব: সভাপতি আসাদ, সাধারণ সম্পাদক মাহবুব খান

নরসিংদীর শিবপুর প্রেসক্লাবের আগামী দুই বছরের জন্য (২০২৫–২০২৭) ১১ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক সমকালের শিবপুর প্রতিনিধি মো. আসাদুজ্জামান আসাদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক দেশের কণ্ঠের শিবপুর প্রতিনিধি মাহবুব খান।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি মোমেন খান (দৈনিক আমাদের সময়), যুগ্ম সাধারণ সম্পাদক আজমল হোসেন ভুইয়া (সাপ্তাহিক নরসিংদীর সময়), কোষাধ্যক্ষ ইলিয়াস হায়দার (দৈনিক তৃতীয় মাত্রা), ক্রীড়া সম্পাদক মো. ডালিম খান (ডেইলি মর্নিং গ্লোরী), প্রচার সম্পাদক আতাবুর রহমান সানি (দৈনিক নরসিংদীর নবকণ্ঠ), দপ্তর সম্পাদক মো. রাসেল মিয়া (দৈনিক নরসিংদীর সারাদিন), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো. মাছুম মিয়া (দৈনিক গ্রামীণ দর্পণ) এবং নির্বাহী সদস্য নুরুল ইসলাম নুরুচান (দৈনিক ইনকিলাব) ও খন্দকার আমির হোসেন (সাপ্তাহিক বাংলার প্রতিচ্ছবি)।

গত ২৯ ডিসেম্বর সোমবার সকালে শিবপুর প্রেসক্লাব কার্যালয়ে কমিটি গঠন উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শিবপুর প্রেসক্লাবের সভাপতি এস এম খোরশেদ আলম। সভায় জানানো হয়, ২০২৩–২০২৫ মেয়াদের কার্যনির্বাহী কমিটির মেয়াদ ২৯ ডিসেম্বর ২০২৫ তারিখে শেষ হওয়ায় তা বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এরপর সর্বসম্মতিক্রমে ২০২৫–২০২৭ মেয়াদের জন্য নতুন এই কমিটি গঠন করা হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

নরসিংদী শিবপুর প্রেসক্লাবের নতুন নেতৃত্ব: সভাপতি আসাদ, সাধারণ সম্পাদক মাহবুব খান

প্রকাশের তারিখ : ১২ জানুয়ারি ২০২৬

featured Image

নরসিংদীর শিবপুর প্রেসক্লাবের আগামী দুই বছরের জন্য (২০২৫–২০২৭) ১১ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক সমকালের শিবপুর প্রতিনিধি মো. আসাদুজ্জামান আসাদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক দেশের কণ্ঠের শিবপুর প্রতিনিধি মাহবুব খান।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি মোমেন খান (দৈনিক আমাদের সময়), যুগ্ম সাধারণ সম্পাদক আজমল হোসেন ভুইয়া (সাপ্তাহিক নরসিংদীর সময়), কোষাধ্যক্ষ ইলিয়াস হায়দার (দৈনিক তৃতীয় মাত্রা), ক্রীড়া সম্পাদক মো. ডালিম খান (ডেইলি মর্নিং গ্লোরী), প্রচার সম্পাদক আতাবুর রহমান সানি (দৈনিক নরসিংদীর নবকণ্ঠ), দপ্তর সম্পাদক মো. রাসেল মিয়া (দৈনিক নরসিংদীর সারাদিন), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো. মাছুম মিয়া (দৈনিক গ্রামীণ দর্পণ) এবং নির্বাহী সদস্য নুরুল ইসলাম নুরুচান (দৈনিক ইনকিলাব) ও খন্দকার আমির হোসেন (সাপ্তাহিক বাংলার প্রতিচ্ছবি)।

গত ২৯ ডিসেম্বর সোমবার সকালে শিবপুর প্রেসক্লাব কার্যালয়ে কমিটি গঠন উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শিবপুর প্রেসক্লাবের সভাপতি এস এম খোরশেদ আলম। সভায় জানানো হয়, ২০২৩–২০২৫ মেয়াদের কার্যনির্বাহী কমিটির মেয়াদ ২৯ ডিসেম্বর ২০২৫ তারিখে শেষ হওয়ায় তা বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এরপর সর্বসম্মতিক্রমে ২০২৫–২০২৭ মেয়াদের জন্য নতুন এই কমিটি গঠন করা হয়।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ