বলিউড অভিনেত্রী রানি মুখার্জি জানিয়েছেন, অভিনয় তাঁর জীবনের পরিকল্পিত কোনো লক্ষ্য ছিল না; বরং হঠাৎ করেই এই জগতে প্রবেশ করেন তিনি। চলচ্চিত্রে ৩০ বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন সাক্ষাৎকারে এ কথা জানান জনপ্রিয় এই অভিনেত্রী।
রানি বলেন, শৈশবে তিনি কখনোই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখেননি। অভিনয় তাঁর ক্যারিয়ারের লক্ষ্য ছিল না। প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়ানোর অভিজ্ঞতাকে তিনি আজও নার্ভাস একটি মুহূর্ত হিসেবে মনে করেন। রানি জানান, “সেই প্রথম দিনের ভয় এখনও আমাকে ছাড়েনি। ক্যামেরার সামনে দাঁড়ালেই মনে হয় আবার নতুন করে শুরু করছি।”
১৯৯৬ সালে ‘রাজা কি আয়েগি বারাত’ ছবির মাধ্যমে রানি মুখার্জির বড় পর্দায় অভিষেক হয়। তিনি জানান, সেই সময়েও অভিনয়ে আসার ইচ্ছা খুব স্পষ্ট ছিল না; পরিবারের সদস্যদের পরামর্শ এবং পরিস্থিতির কারণে সে সুযোগ তৈরি হয়। পরে ধীরে ধীরে চরিত্রের বৈচিত্র্য, কাজের অভিজ্ঞতা ও দর্শকের ভালোবাসা তাঁকে অভিনয়ে স্থায়ী করে তোলে।
তিন দশকের ক্যারিয়ারে রানি মুখার্জি ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘হুম তুম’, ‘ব্ল্যাক’, ‘মর্দানি’সহ অসংখ্য জনপ্রিয় সিনেমায় অভিনয় করে বলিউডের শীর্ষ নায়িকাদের সারিতে স্থান করে নেন। সম্প্রতি তাঁর আলোচিত চলচ্চিত্র ‘মর্দানি ৩’-এর ট্রেলার প্রকাশিত হয়েছে, যেখানে আবারও শক্তিশালী নারী চরিত্রে দেখা যাবে তাকে।
রানি বলেন, “আমি কোনো দিনই বড় কোনো পরিকল্পনা নিয়ে এই শিল্পে আসিনি। সুযোগ এসেছে, কাজ করেছি, আর ধীরে ধীরে অভিনয়ই আমার সবচেয়ে প্রিয় জায়গা হয়ে উঠেছে।”

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১২ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন