ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ত্রিশালে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য মহড়া

মোঃ মোস্তাকিম মিয়া
মোঃ মোস্তাকিম মিয়া
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬

ত্রিশালে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য মহড়া
দৈনিক নববাণী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে ময়মনসিংহের ত্রিশালে যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) সকালে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে সহকারী রিটার্নিং কর্মকর্তার নেতৃত্বে এ মহড়া অনুষ্ঠিত হয়। মহড়াটি ত্রিশাল উপজেলার বৈলর, কালির বাজার, বালিপাড়া ও রামপুর এলাকার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

মহড়ায় নেতৃত্ব দেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত সিদ্দিকী ও সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান। এতে সেনাবাহিনী, পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিসের সদস্যরা অংশ নেন।

মহড়া শেষে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। প্রশাসন সূত্রে জানা গেছে, নির্বাচনের সময় যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, নাশকতা কিংবা বিশৃঙ্খলা প্রতিরোধ করাই এই মহড়ার মূল উদ্দেশ্য। সাধারণ ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যেতে পারেন এবং শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় থাকে, সে লক্ষ্যে যৌথ বাহিনী শূন্য সহনশীলতা নীতি গ্রহণ করেছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন দৃঢ়প্রতিজ্ঞ। জনগণের মধ্যে আস্থা ফিরিয়ে আনা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ত্রিশালে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য মহড়া

প্রকাশের তারিখ : ১২ জানুয়ারি ২০২৬

featured Image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে ময়মনসিংহের ত্রিশালে যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) সকালে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে সহকারী রিটার্নিং কর্মকর্তার নেতৃত্বে এ মহড়া অনুষ্ঠিত হয়। মহড়াটি ত্রিশাল উপজেলার বৈলর, কালির বাজার, বালিপাড়া ও রামপুর এলাকার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

মহড়ায় নেতৃত্ব দেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত সিদ্দিকী ও সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান। এতে সেনাবাহিনী, পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিসের সদস্যরা অংশ নেন।

মহড়া শেষে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। প্রশাসন সূত্রে জানা গেছে, নির্বাচনের সময় যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, নাশকতা কিংবা বিশৃঙ্খলা প্রতিরোধ করাই এই মহড়ার মূল উদ্দেশ্য। সাধারণ ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যেতে পারেন এবং শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় থাকে, সে লক্ষ্যে যৌথ বাহিনী শূন্য সহনশীলতা নীতি গ্রহণ করেছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন দৃঢ়প্রতিজ্ঞ। জনগণের মধ্যে আস্থা ফিরিয়ে আনা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ