ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় র্যাব-১০ এর অভিযানে আনুমানিক সাড়ে চার লাখ টাকা মূল্যমানের ১৫ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (১১ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে ভাঙ্গা টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। অভিযানটি পরিচালনা করে র্যাব-১০ এর সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি দল।
গ্রেফতারকৃত ব্যক্তি মোঃ কামাল খাঁন (৪৬)। তিনি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার বাহাড়া খাঁনপাড়া এলাকার মৃত তফসির খাঁনের ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টোল প্লাজা এলাকায় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য চার লাখ ৫০ হাজার টাকা।
র্যাব সূত্র আরও জানায়, কামাল খাঁনের বিরুদ্ধে ফরিদপুরসহ দেশের বিভিন্ন থানায় ছয়টি মাদক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে ভাঙ্গাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন।
গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ভাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১০ জানায়, মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতির আলোকে ভবিষ্যতেও মাদক, অস্ত্র ও সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১২ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন