ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সভাপতি মাইন উদ্দিন, সম্পাদক আলমগীর

ভালুকা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে নতুন কমিটি গঠন

সামছুল আলম রাজু
সামছুল আলম রাজু
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬

ভালুকা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে নতুন কমিটি গঠন

ঐতিহ্যবাহী ভালুকা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রেসক্লাবের মিলনায়তনে গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়।

নির্বাচনে প্রেসক্লাবের মোট ৪১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ, দপ্তর সম্পাদক, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক, ক্রীড়া সম্পাদক ও কার্যনির্বাহী সদস্যসহ মোট নয়টি পদে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

ভোটগ্রহণ শেষে গণনার মাধ্যমে ফলাফল ঘোষণা করা হয়। এতে সভাপতি পদে মো. মাইন উদ্দিন এবং সাধারণ সম্পাদক পদে মো. আলমগীর হোসেন নির্বাচিত হন।

এ ছাড়া সহ-সভাপতি পদে মো. আতাউর রহমান তরফদার ও এম. এ. সামাদ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক পদে আলী আকবর সাজু, কোষাধ্যক্ষ পদে আসাদুজ্জামান ফজলু, ক্রীড়া সম্পাদক পদে মো. মোবাশ্যারুল ইসলাম সবুজ নির্বাচিত হন।

সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. আসাদুজ্জামান সুমন এবং দপ্তর সম্পাদক পদে মো. আনোয়ার হোসেন তরফদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন কামরুল হাসান পাঠান কামাল, মো. কামরুজ্জামান মানিক, কামরুল এহসান চন্দন ও মো. শাহাব উদ্দিন।

ভোটগ্রহণ চলাকালে পুরো পরিবেশ ছিল শান্ত ও উৎসবমুখর। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচন সংশ্লিষ্টরা সার্বিক দায়িত্ব পালন করেন।

প্রেসক্লাবের সদস্যরা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত কমিটি সাংবাদিকদের পেশাগত স্বার্থ রক্ষা এবং প্রেসক্লাবের কার্যক্রম আরও গতিশীল করতে কার্যকর ভূমিকা রাখবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ভালুকা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে নতুন কমিটি গঠন

প্রকাশের তারিখ : ১২ জানুয়ারি ২০২৬

featured Image

ঐতিহ্যবাহী ভালুকা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রেসক্লাবের মিলনায়তনে গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়।

নির্বাচনে প্রেসক্লাবের মোট ৪১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ, দপ্তর সম্পাদক, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক, ক্রীড়া সম্পাদক ও কার্যনির্বাহী সদস্যসহ মোট নয়টি পদে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

ভোটগ্রহণ শেষে গণনার মাধ্যমে ফলাফল ঘোষণা করা হয়। এতে সভাপতি পদে মো. মাইন উদ্দিন এবং সাধারণ সম্পাদক পদে মো. আলমগীর হোসেন নির্বাচিত হন।

এ ছাড়া সহ-সভাপতি পদে মো. আতাউর রহমান তরফদার ও এম. এ. সামাদ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক পদে আলী আকবর সাজু, কোষাধ্যক্ষ পদে আসাদুজ্জামান ফজলু, ক্রীড়া সম্পাদক পদে মো. মোবাশ্যারুল ইসলাম সবুজ নির্বাচিত হন।

সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. আসাদুজ্জামান সুমন এবং দপ্তর সম্পাদক পদে মো. আনোয়ার হোসেন তরফদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন কামরুল হাসান পাঠান কামাল, মো. কামরুজ্জামান মানিক, কামরুল এহসান চন্দন ও মো. শাহাব উদ্দিন।

ভোটগ্রহণ চলাকালে পুরো পরিবেশ ছিল শান্ত ও উৎসবমুখর। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচন সংশ্লিষ্টরা সার্বিক দায়িত্ব পালন করেন।

প্রেসক্লাবের সদস্যরা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত কমিটি সাংবাদিকদের পেশাগত স্বার্থ রক্ষা এবং প্রেসক্লাবের কার্যক্রম আরও গতিশীল করতে কার্যকর ভূমিকা রাখবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ