ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নবাবগঞ্জে মধ্যরাতে আশ্রয়ন প্রকল্পের ঘরে থাকা অসহায় দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল নিয়ে হাজির ইউএনও

অলিউর রহমান মিরাজ
অলিউর রহমান মিরাজ
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬

নবাবগঞ্জে মধ্যরাতে আশ্রয়ন প্রকল্পের ঘরে থাকা অসহায় দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল নিয়ে হাজির ইউএনও
অসহায় দরিদ্র শীতার্ত মানুষের মাঝে ইউএনও জিল্লুর রহমান

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ৩ নম্বর গোলাপগঞ্জ ইউনিয়নের শালদিঘী আশ্রয়ণ প্রকল্পে শীতার্ত, দুস্থ ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে উপজেলা প্রশাসন।

রোববার (১১ জানুয়ারি) রাত ১১টার দিকে আশ্রয়ণ প্রকল্পের ঘরে ঘরে গিয়ে নিজ হাতে ১২০টি পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিল্লুর রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শীতের তীব্রতা বাড়ায় দরিদ্র ও অসহায় মানুষের দুর্ভোগ লাঘবের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিল্লুর রহমান বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই প্রতিদিন বিভিন্ন এলাকায় রাতে গিয়ে কম্বল বিতরণ করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

নবাবগঞ্জে মধ্যরাতে আশ্রয়ন প্রকল্পের ঘরে থাকা অসহায় দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল নিয়ে হাজির ইউএনও

প্রকাশের তারিখ : ১১ জানুয়ারি ২০২৬

featured Image

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ৩ নম্বর গোলাপগঞ্জ ইউনিয়নের শালদিঘী আশ্রয়ণ প্রকল্পে শীতার্ত, দুস্থ ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে উপজেলা প্রশাসন।

রোববার (১১ জানুয়ারি) রাত ১১টার দিকে আশ্রয়ণ প্রকল্পের ঘরে ঘরে গিয়ে নিজ হাতে ১২০টি পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিল্লুর রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শীতের তীব্রতা বাড়ায় দরিদ্র ও অসহায় মানুষের দুর্ভোগ লাঘবের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিল্লুর রহমান বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই প্রতিদিন বিভিন্ন এলাকায় রাতে গিয়ে কম্বল বিতরণ করা হচ্ছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ