বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সন্ধ্যায় শহরের বাদিয়ারমোড়ে ৯নং ইটাখোলা ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের সহযোগিতায় দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ মাওলানা ওয়ারেজ।স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-২আসনের বিএনপি মনোনীত প্রার্থী এবং ইঞ্জিনিয়ার্স এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’র ( এ্যাব) আহবায়ক ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,গৃহবধূ থেকে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া। বেগম জিয়া বিশ্বনন্দিত একজন নেত্রী। তিনি শুধু বিএনপি নেতাই নন গোটা বিশ্বের নেত্রী। বাংলাদেশের জন্য তার ত্যাগ, মেধা ও শ্রম মানুষ হৃদয়ে ধারণ করেছে। তার ইন্তেকালে গোটা বিশ্বের মানুষ শোক প্রকাশ করেছে।তিনি আরও বলেন রাজনীতি হোক মেধার ভিত্তিতে, প্রতিহিংসার রাজনীতি থেকে দূরে থাকতে হবে।মঙ্গা এই জেলাকে চাঙ্গা করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
জানাযায় মানুষের অংশ গ্রহণ তাকে শ্রদ্ধাভরে বিদায় জানিয়েছে। আমরা মহান আল্লাহর কাছে প্রার্থণা করি তিনি যেন জান্নাতবাসী হোন।
স্মরণ সভা দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব এ এইচ এম সাইফুল্লাহ রুবেল, জেলা বিএনপির সাবেক সভাপতি আ.খ ম আলমগীর সরকার, সাবেক সাধারণ সম্পাদক জহুরুল আলম, ইটাখোলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আনিছুর রহমান চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক কাওসার আলী, সিনিয়র সহসভাপতি ও ইউনিয়ন পরিষদের সদস্য মজিবুল ইসলাম, সহসভাপতি সাবেক ইউপি সদস্য আ:কুদ্দুস, সাংগঠনিক সম্পাদক জাহিনুর রহমান সহ জেলা,উপজেলা, ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১১ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন