ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শরীরে দুর্গন্ধ দূরীকরণের সহজ উপায়

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬

শরীরে দুর্গন্ধ দূরীকরণের সহজ উপায়

শরীর থেকে দুর্গন্ধ অনেক সময় বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করে। বিশেষজ্ঞরা বলছেন, এটি শুধুমাত্র স্বাস্থ্যবিধির অভাবের কারণে নয়, বরং নানা শারীরিক ও জীবনযাত্রাগত কারণেও ঘটতে পারে।

শরীরের ঘাম এবং ত্বকের ব্যাকটেরিয়ার মিশ্রণে দুর্গন্ধ সৃষ্টি হয়। বিশেষ করে বাহুমূলে থাকা কিছু ধরনের ব্যাকটেরিয়া দুর্গন্ধকে বাড়িয়ে তোলে। এছাড়া অতিরিক্ত মশলাযুক্ত খাবার, ধূমপান ও অ্যালকোহলও এর জন্য দায়ী। পুষ্টিহীনতা ও ম্যাগনেসিয়ামের ঘাটতি দুর্গন্ধের অন্যতম কারণ হতে পারে।

কাপড়ের ধরনও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সিনথেটিক কাপড়, যেমন পলিয়েস্টার, ঘামকে শোষণ করতে না পারায় দুর্গন্ধ বাড়াতে পারে। দীর্ঘস্থায়ী দুর্গন্ধ কোনো রোগের ইঙ্গিতও হতে পারে। এর ফলে আত্মবিশ্বাস কমে যায় এবং সামাজিক অস্বস্তি তৈরি হয়।

দূর্গন্ধ প্রতিরোধে নিয়মিত গোসল ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা জরুরি। কটন বা অন্যান্য প্রাকৃতিক কাপড় ব্যবহার করা উচিত। পাশাপাশি সুষম খাদ্যাভ্যাস বজায় রাখা এবং প্রয়োজনীয় ক্ষেত্রে ডিওডোরেন্ট বা অ্যান্টিব্যাকটেরিয়াল সাবান ব্যবহার কার্যকর হতে পারে। দীর্ঘস্থায়ী সমস্যা থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

শরীরে দুর্গন্ধ দূরীকরণের সহজ উপায়

প্রকাশের তারিখ : ১১ জানুয়ারি ২০২৬

featured Image

শরীর থেকে দুর্গন্ধ অনেক সময় বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করে। বিশেষজ্ঞরা বলছেন, এটি শুধুমাত্র স্বাস্থ্যবিধির অভাবের কারণে নয়, বরং নানা শারীরিক ও জীবনযাত্রাগত কারণেও ঘটতে পারে।

শরীরের ঘাম এবং ত্বকের ব্যাকটেরিয়ার মিশ্রণে দুর্গন্ধ সৃষ্টি হয়। বিশেষ করে বাহুমূলে থাকা কিছু ধরনের ব্যাকটেরিয়া দুর্গন্ধকে বাড়িয়ে তোলে। এছাড়া অতিরিক্ত মশলাযুক্ত খাবার, ধূমপান ও অ্যালকোহলও এর জন্য দায়ী। পুষ্টিহীনতা ও ম্যাগনেসিয়ামের ঘাটতি দুর্গন্ধের অন্যতম কারণ হতে পারে।

কাপড়ের ধরনও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সিনথেটিক কাপড়, যেমন পলিয়েস্টার, ঘামকে শোষণ করতে না পারায় দুর্গন্ধ বাড়াতে পারে। দীর্ঘস্থায়ী দুর্গন্ধ কোনো রোগের ইঙ্গিতও হতে পারে। এর ফলে আত্মবিশ্বাস কমে যায় এবং সামাজিক অস্বস্তি তৈরি হয়।

দূর্গন্ধ প্রতিরোধে নিয়মিত গোসল ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা জরুরি। কটন বা অন্যান্য প্রাকৃতিক কাপড় ব্যবহার করা উচিত। পাশাপাশি সুষম খাদ্যাভ্যাস বজায় রাখা এবং প্রয়োজনীয় ক্ষেত্রে ডিওডোরেন্ট বা অ্যান্টিব্যাকটেরিয়াল সাবান ব্যবহার কার্যকর হতে পারে। দীর্ঘস্থায়ী সমস্যা থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ