ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

অবৈধ পার্কিং উচ্ছেদে সক্রিয় পাবনা জেলা ট্রাফিক পুলিশ

মনিরুজ্জামান মুন্না
মনিরুজ্জামান মুন্না
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬

অবৈধ পার্কিং উচ্ছেদে সক্রিয় পাবনা জেলা ট্রাফিক পুলিশ
অবৈধ পার্কিং উচ্ছেদে সক্রিয় পাবনা জেলা ট্রাফিক পুলিশ

পাবনা শহরে দীর্ঘদিন ধরেই যানজট নিত্যদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অবৈধ পার্কিং, যেখানে সেখানে গড়ে ওঠা অবৈধ বাজার ও ফুটপাত দখলের কারণে শহরের প্রধান সড়কগুলোতে চলাচল ব্যাহত হচ্ছে প্রতিদিন।

এ অবস্থায় আজ পাবনা জেলা ট্রাফিক পুলিশের একটি টিম শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে সড়কের ওপর ও নির্ধারিত স্থানের বাইরে অবৈধভাবে পার্কিং করা মোটরসাইকেলগুলো জব্দ করা হয়। জব্দকৃত মোটরসাইকেল ট্রাফিক পুলিশের ভ্যানে তুলে নেওয়া হয়।

ট্রাফিক পুলিশের এই উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ মানুষ। তাদের মতে, নিয়মিত এমন অভিযান চালানো হলে যানজট অনেকটাই কমবে এবং শহরের সড়কে শৃঙ্খলা ফিরবে।

পাবনা জেলা পুলিশের এই কার্যক্রম অব্যাহত থাকলে নগরবাসী আরও সুচারুভাবে চলাচলের সুযোগ পাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

অবৈধ পার্কিং উচ্ছেদে সক্রিয় পাবনা জেলা ট্রাফিক পুলিশ

প্রকাশের তারিখ : ১১ জানুয়ারি ২০২৬

featured Image

পাবনা শহরে দীর্ঘদিন ধরেই যানজট নিত্যদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অবৈধ পার্কিং, যেখানে সেখানে গড়ে ওঠা অবৈধ বাজার ও ফুটপাত দখলের কারণে শহরের প্রধান সড়কগুলোতে চলাচল ব্যাহত হচ্ছে প্রতিদিন।

এ অবস্থায় আজ পাবনা জেলা ট্রাফিক পুলিশের একটি টিম শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে সড়কের ওপর ও নির্ধারিত স্থানের বাইরে অবৈধভাবে পার্কিং করা মোটরসাইকেলগুলো জব্দ করা হয়। জব্দকৃত মোটরসাইকেল ট্রাফিক পুলিশের ভ্যানে তুলে নেওয়া হয়।

ট্রাফিক পুলিশের এই উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ মানুষ। তাদের মতে, নিয়মিত এমন অভিযান চালানো হলে যানজট অনেকটাই কমবে এবং শহরের সড়কে শৃঙ্খলা ফিরবে।

পাবনা জেলা পুলিশের এই কার্যক্রম অব্যাহত থাকলে নগরবাসী আরও সুচারুভাবে চলাচলের সুযোগ পাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ