ফরিদপুর শহরের আলীপুর ব্রিজ এলাকা থেকে উদ্ধার হওয়া একটি শক্তিশালী বোমা সফলভাবে নিষ্ক্রিয় করেছে ঢাকা থেকে আসা এন্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)। রোববার (আজ) সকাল ১০টার দিকে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে বোমাটি নিষ্ক্রিয় করা হয়।
এর আগে শনিবার সকাল ১০টার দিকে আলীপুর ব্রিজের দক্ষিণ পাশের একটি বস্তি এলাকা থেকে পরিত্যক্ত একটি স্কুল ব্যাগের ভেতর বোমাটি উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ ও যৌথবাহিনী দ্রুত ঘটনাস্থল ঘিরে ফেলে। নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে সাধারণ মানুষের চলাচল বন্ধ করে দেওয়া হয়।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, ঘটনার পর থেকেই শহরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কারা বোমাটি রাখার সঙ্গে জড়িত, তা শনাক্তে পুলিশি তদন্ত চলছে।
এন্টি টেরোরিজম ইউনিটের পুলিশ পরিদর্শক শংকর কুমার ঘোষ বলেন, উদ্ধার হওয়া বোমাটি ছিল একটি শক্তিশালী দূরনিয়ন্ত্রিত আইইডি। নিষ্ক্রিয়করণ প্রক্রিয়ায় প্রথমে বালুর বস্তা দিয়ে নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়। পরে বোমাটিকে শহরের গোয়ালচামট এলাকার কুমার নদের পাড়ে নিয়ে গিয়ে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস করা হয়।
ঘটনার সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও বোমাটি নিরাপদে নিষ্ক্রিয় হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১১ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন