“আমার পুলিশ, আমার দেশ—বৈষম্যহীন বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের কটিয়াদী মডেল থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় কটিয়াদী মডেল থানার আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে এবং অতিরিক্ত পুলিশ সুপার (হোসেনপুর সার্কেল) তোফাজ্জল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কিশোরগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মাহমুদুল ইসলাম তালুকদার, কটিয়াদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা উসমান গণি।
এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব তোফাজ্জল হোসেন খাঁন দিলীপ, সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজল, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোজাম্মেল হক জোয়ার্দার, সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসানসহ বিএনপি, জামায়াত, যুবদল, ছাত্রদল ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, স্থানীয় সাংবাদিক ও সুধীজনরা।
ওপেন হাউজ ডেতে বক্তারা কটিয়াদী উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা এবং পুলিশ-জনগণের পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১০ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন