নরসিংদী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহজালাল আহমেদ শাওনকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। শনিবার সকালে তিনি দুবাই পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে পৌঁছালে ইমিগ্রেশন কর্মকর্তাদের সন্দেহ হয় এবং যাচাই-বাছাই শেষে তাকে আটক করা হয়। পরে তাকে সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে বিমানবন্দর সূত্র নিশ্চিত করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত শাহজালাল আহমেদ শাওনের বিরুদ্ধে এলাকায় সহিংসতা, সাধারণ মানুষের ওপর হামলা, আগ্নেয়াস্ত্র ব্যবহার করে গুলি বর্ষণ এবং সরাসরি হত্যার অভিযোগে অন্তত ছয়টি মামলা রয়েছে।
গত ২০২৪ সালের আগস্ট মাসে সরকার পরিবর্তনের পর থেকেই তিনি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।
দীর্ঘদিনের পলাতক এই ছাত্রনেতা অবশেষে আকাশপথে দেশত্যাগের চেষ্টা চালিয়ে পুলিশের জালে ধরা পড়লেন। বর্তমানে তাকে নিবিড় জিজ্ঞাসাবাদের জন্য প্রস্তুতি নিচ্ছে পুলিশ।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১০ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন