ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

প্রভাসের ‘রাজাসাব’ দেখার উত্তেজনায় গেট ভেঙে হলে প্রবেশ

বিনোদন ডেস্ক :
বিনোদন ডেস্ক :
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬

প্রভাসের ‘রাজাসাব’ দেখার উত্তেজনায় গেট ভেঙে হলে প্রবেশ

দক্ষিণী সুপারস্টার প্রভাসের নতুন সিনেমা ‘রাজাসাব’ মুক্তির আগেই দর্শকদের মধ্যে তীব্র উন্মাদনা সৃষ্টি করেছে। ভারতের বিভিন্ন শহরে প্রিমিয়ার শো-র জন্য ভক্তদের অপেক্ষা রণক্ষেত্রের রূপ নেয়।

‘রাজাসাব’ ৯ জানুয়ারি মুক্তির কথা থাকলেও অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায় বৃহস্পতিবার রাত থেকেই প্রিমিয়ার শো-র আয়োজন করা হয়েছিল। তবে সরকারি অনুমতি পত্র পৌঁছাতে দেরি হওয়ায় শেষ মুহূর্তে শো বাতিল করে হল কর্তৃপক্ষ। দীর্ঘ সময় হলের বাইরে দাঁড়িয়ে থাকা ভক্তদের কোনো সঠিক তথ্য না জানানোয় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হায়দরাবাদের বিমল থিয়েটারে পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ রূপ নেয়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মিডিয়া স্ক্রিনিং চলাকালীন কয়েকশ ভক্ত জোর করে গেট ভেঙে ভেতরে প্রবেশ করেন।

তেলেঙ্গানা রাজ্যের কুকাটপল্লী এলাকায়ও প্রভাস ভক্তরা থিয়েটারের প্রধান ফটকে ধাক্কাধাক্কি শুরু করেন। একপর্যায়ে সিকিউরিটি ব্যারিকেড ভেঙে ভেতরে প্রবেশ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হল কর্তৃপক্ষ ও পুলিশকে হিমশিম খেতে হয়। কিছু এলাকায় উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জের খবরও পাওয়া গেছে।

শুক্রবার সকালে ভারত জুড়ে সিনেমাটি মুক্তি পেয়েছে। সোশ্যাল মিডিয়ায় দর্শকদের প্রতিক্রিয়া মিশ্র। নেটিজেনরা মনে করছেন, সিনেমার প্রথমার্ধ কিছুটা ধীরগতির হলেও দ্বিতীয়ার্ধে যথেষ্ট চমক রয়েছে।

সব সমালোচনা উপেক্ষা করে প্রভাসের অভিনয় ও লুক দর্শকদের প্রশংসা কুড়াচ্ছে। একজন দর্শক লিখেছেন, ‘সিনেমার ক্লাইম্যাক্স আরও ভালো হতে পারত, তবে পরিবারের সবাইকে নিয়ে দেখার মতো একটি ছবি এটি।’

‘পিপল মিডিয়া ফ্যাক্টরি’ ও ‘আইভি এন্টারটেইনমেন্ট’-এর ব্যানারে নির্মিত এই বিগ বাজেটের ছবিতে প্রভাসের বিপরীতে অভিনয় করেছেন মালবিকা মোহনন, নিধি আগরওয়াল ও ঋদ্ধি কুমার। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সঞ্জয় দত্ত ও বোমান ইরানি। ‘রাজাসাব’ হিন্দি, তেলুগু, তামিল, কন্নড় ও মালয়ালম ভাষায় মুক্তি পেয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

প্রভাসের ‘রাজাসাব’ দেখার উত্তেজনায় গেট ভেঙে হলে প্রবেশ

প্রকাশের তারিখ : ০৯ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ