সম্প্রতি একটি কনসার্টে প্রেমিক বীর পাহাড়িয়ার সামনে অভিনেত্রী ও প্রেমিকা তারা সুতারিয়াকে চুমু দেওয়ার ঘটনায় নেটদুনিয়ায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পাঞ্জাবি গায়ক এপি ধিলোঁর সঙ্গে মঞ্চে ঘনিষ্ঠ মুহূর্তে তারা সুতারিয়ার আচরণ বীর ভালোভাবে নিতে পারেননি। চুম্বনের এই কাণ্ডের পর তাঁদের মধ্যে টানাপোড়েন সৃষ্টি হয়, যা শেষ পর্যন্ত বিচ্ছেদে রূপ নেয়।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সম্পর্কের ইতি দুইজন অনেকটা গোপনীয়ভাবে টানেন। যদিও সম্পর্ক ভেঙে যাওয়ার বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানাননি তারা-বীর যুগল।
কনসার্টের কিছু ভিডিওতে দেখা গেছে, তারা সুতারিয়া গায়ক এপির হাত ধরে মঞ্চে আসেন। কিছুক্ষণ পরে বীর পাহাড়িয়া তারার সামনেই কিছুটা দূরে দাঁড়িয়ে থাকেন। এপির সঙ্গে মঞ্চে তারা সুতারিয়ার ঘনিষ্ঠতা দেখা যায়—কখনও জড়িয়ে ধরেছেন, কখনও চুমু বিনিময় করেছেন। ভিডিও দেখে বোঝা যায়, বীর এই মুহূর্তগুলো দেখে বিরক্ত হয়ে যান। ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, যা দেখে নেটিজেনরা মন্তব্য করেন যে, বীর প্রেমিকাকে এপির সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখে চিন্তিত হয়েছেন।
গত বছরের শুরুর দিকে তারা ও বীরের সম্পর্কের গুঞ্জন শোনা যাচ্ছিল। ব্যক্তিগত আউটিংয়ে দুইজনকে একসঙ্গে দেখা গেলে অনুরাগীদের মধ্যে প্রশ্ন জন্মায় যে পর্দার রসায়ন বাস্তবেও রূপ নিয়েছে কি না। সেই জল্পনার উপর ঘি ঢেলে দিয়েছে গত বছরের মার্চে এক জাঁকজমকপূর্ণ ফ্যাশন ইভেন্টে, যেখানে র্যাম্পে একসঙ্গে হাঁটতে দেখা যায়। ভক্তরা তখন তাঁদের সম্পর্কের বিষয়ে প্রায় নিশ্চিত হন।
তবে তারা ও বীরের সম্পর্ক এক বছরও না ঘুরতেই ফাটল ধরেছে এবং শেষ পর্যন্ত বিচ্ছেদ ঘটে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন