দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়ের শেষ সিনেমা ‘জন নয়াগন’ নানা নাটকীয়তার পর অবশেষে মুক্তির পথে। বিজেপি সরকারের নিয়ন্ত্রণাধীন সেন্সর বোর্ডের কড়াকড়ির কারণে সিনেমার ভবিষ্যৎ নিয়ে দীর্ঘদিন uncertainty তৈরি হয়েছিল। মাদ্রাজ হাই কোর্টের নির্দেশে অবশেষে সিনেমাটি সেন্সর সার্টিফিকেশন পাচ্ছে।
শুক্রবার (৯ জানুয়ারি) মুক্তির কথা থাকলেও বুধবার (৭ জানুয়ারি) আচমকাই জানা যায়, পূর্ব নির্ধারিত তারিখে মুক্তি হচ্ছে না। সেন্সর বোর্ডের ছাড়পত্র না পাওয়ায় নির্মাতারা মাদ্রাজ হাই কোর্টে আবেদন করেছিলেন। আদালত তখন নির্দেশ দিয়েছিল, সিনেমার গল্প ও প্রেক্ষাপট পুনঃমূল্যায়নের জন্য নতুন কমিটি গঠন করতে হবে। এর ফলে ‘জন নয়াগন’-এর মুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে যায়।
আজ শুক্রবার আদালতের রায়ে সিনেমার মুক্তির পথে আর কোনো বাধা নেই বলে জানানো হয়েছে। তবে ছবিটি কবে এবং কখন মুক্তি পাবে, তা এখনও নিশ্চিত নয়।
সেন্সর না হওয়ায় মূলত তামিল ভার্শন ছাড়া হিন্দি, তেলেগু, মালয়ালম ও কন্নড়—সব ভাষার মুক্তিও থমকে গিয়েছিল। আদালতের নির্দেশের পর এবার আর কোনো বাধা নেই। এইচ বিনোদ পরিচালিত সিনেমাটিতে বিজয়ের সঙ্গে অভিনয় করেছেন ববি দেওল, পূজা হেগড়ে এবং মমতা বাইজু।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন