লক্ষ্মীপুরে সড়ক সংস্কারের দাবিতে স্থানীয়রা ঝাড়ুমিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার বটতলী থেকে দত্তপাড়া পর্যন্ত প্রায় সাড়ে চার কিলোমিটার সড়কে এ কর্মসূচি চলে।
স্থানীয়রা প্রতীকী প্রতিবাদ হিসেবে ঝাড়ুমিছিল করেন এবং ঢাকা–লক্ষ্মীপুর মহাসড়কের বটতলী অংশে কয়েক ঘণ্টা সড়ক অবরোধ করেন। আন্দোলনকারীরা অভিযোগ করেন, সড়ক সংস্কারের নামে অনিয়ম ও হরিলুট চলছে। নিম্নমানের কাজের কারণে জনগণ ক্ষুব্ধ হয়ে ওঠে।
অবরোধে লক্ষ্মীপুর ও চৌমুহনীগামী সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। দীর্ঘ লাইনে আটকে পড়ে যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহন। তবে অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবার যানবাহন চলাচলের সুযোগ দেওয়া হয়।
যাত্রী ও চালকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ মনে করেন, অবরোধে জনদুর্ভোগ বেড়েছে। আবার অনেকেই মনে করেন, দুর্নীতি বন্ধে এ ধরনের আন্দোলন জরুরি।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। তিনি দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন