ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

রাজপথে বিশাল আনন্দ মিছিল

তারেক রহমানের আগমন ঘিরে উজ্জীবিত ধুনট বিএনপি

মোঃ নাজমুল হাসান নাজির
মোঃ নাজমুল হাসান নাজির
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬

তারেক রহমানের আগমন ঘিরে উজ্জীবিত ধুনট বিএনপি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বগুড়া আগমনকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বগুড়ার ধুনটে এক বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৭ জানুয়ারি) ধুনট উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এই আনন্দ মিছিলটি বের করা হয়।

উক্ত আনন্দ মিছিলে প্রধান হিসেবে নেতৃত্ব দেন বগুড়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ও ধুনট উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এ.কে.এম তৌহিদুল আলম মামুন। মিছিলে ধুনট উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ-সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ সমর্থক অংশগ্রহণ করেন।

আনন্দ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা তারেক রহমানের আগমনকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। মিছিল শেষে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, "তারেক রহমানের এই আগমন বগুড়াবাসীর জন্য এক আনন্দের বার্তা নিয়ে এসেছে। তাকে বরণ করে নিতে ধুনট বিএনপি ও সর্বস্তরের জনতা আজ ঐক্যবদ্ধ ও উজ্জীবিত।"

দীর্ঘদিন পর নেতার আগমনকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। মিছিলে অংশগ্রহণকারী স্থানীয় নেতৃবৃন্দ জানান, এই আনন্দ মিছিলের মাধ্যমে তারা প্রমাণ করেছেন যে বগুড়া বিএনপির দুর্গ এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে তারা রাজপথে সবসময় সক্রিয় রয়েছেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

তারেক রহমানের আগমন ঘিরে উজ্জীবিত ধুনট বিএনপি

প্রকাশের তারিখ : ০৮ জানুয়ারি ২০২৬

featured Image

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বগুড়া আগমনকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বগুড়ার ধুনটে এক বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৭ জানুয়ারি) ধুনট উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এই আনন্দ মিছিলটি বের করা হয়।

উক্ত আনন্দ মিছিলে প্রধান হিসেবে নেতৃত্ব দেন বগুড়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ও ধুনট উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এ.কে.এম তৌহিদুল আলম মামুন। মিছিলে ধুনট উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ-সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ সমর্থক অংশগ্রহণ করেন।

আনন্দ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা তারেক রহমানের আগমনকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। মিছিল শেষে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, "তারেক রহমানের এই আগমন বগুড়াবাসীর জন্য এক আনন্দের বার্তা নিয়ে এসেছে। তাকে বরণ করে নিতে ধুনট বিএনপি ও সর্বস্তরের জনতা আজ ঐক্যবদ্ধ ও উজ্জীবিত।"

দীর্ঘদিন পর নেতার আগমনকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। মিছিলে অংশগ্রহণকারী স্থানীয় নেতৃবৃন্দ জানান, এই আনন্দ মিছিলের মাধ্যমে তারা প্রমাণ করেছেন যে বগুড়া বিএনপির দুর্গ এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে তারা রাজপথে সবসময় সক্রিয় রয়েছেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ