ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)-এর আহ্বায়ক ও নীলফামারী-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেছেন, রাজনীতি প্রতিহিংসার নয়, রাজনীতি হতে হবে মেধা ও যোগ্যতার ভিত্তিতে। তিনি বলেন, দেশের অগ্রগতির জন্য গঠনমূলক ও মানবিক রাজনীতির কোনো বিকল্প নেই।
গৃহবধূ থেকে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে আত্মপ্রকাশ করা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার স্মরণে নীলফামারী সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে আয়োজিত স্মরণ সভা ও মিলাদ মাহফিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। তৃণমূল পর্যায়ে আয়োজিত এসব কর্মসূচিতে নিয়মিত অংশ নিচ্ছেন প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।
এরই ধারাবাহিকতায় বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় রামনগর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে সদর উপজেলার চাদের হাট এম এ কামিল মাদ্রাসায় বেগম খালেদা জিয়া স্মরণে স্মরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে জেলা বিএনপির সদস্য সচিব এএইচ এম সাইফুল্লাহ রুবেল, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহুরুল আলমসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্মরণ সভায় বক্তব্যে প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেন, বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নন, তিনি ছিলেন বিশ্বনন্দিত একজন রাষ্ট্রনায়ক। বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় তার ত্যাগ, মেধা ও শ্রম এ দেশের মানুষ চিরদিন হৃদয়ে ধারণ করে রাখবে। তার ইন্তেকালে শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্ব শোকাহত হয়েছে।
তিনি আরও বলেন, রাজনীতিকে প্রতিহিংসা ও সংকীর্ণতার ঊর্ধ্বে তুলে ধরতে হবে। রাজনীতি হবে মেধার ভিত্তিতে, যাতে দেশের পিছিয়ে পড়া অঞ্চলগুলো এগিয়ে যেতে পারে। বিশেষ করে মঙ্গাপীড়িত নীলফামারী জেলাকে অর্থনৈতিক ও সামাজিকভাবে চাঙ্গা করতে সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।
অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন এবং শ্রদ্ধাভরে তাকে স্মরণ করেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন