ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ৫৪তম আন্তঃস্কুল শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের খেলা শুরু হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) প্রিয়নাথ স্কুল অ্যান্ড কলেজ মাঠে জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল বারীর সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ দিদারুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সৈয়দজাদী মাহাবুবা মঞ্জুর মৌনা।
উপজেলা পর্যায়ে এ্যাথলেটিকসে মোট ৪২টি ইভেন্টে ৫১টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এ ছাড়া ক্রিকেট, ভলিবল ও ব্যাডমিন্টন প্রতিযোগিতাও অনুষ্ঠিত হবে। মাঠে উপস্থিত ছিলেন আন্দুলীয়া মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক মাসুদুল হক টিটু, প্রিয়নাথ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, শিশুকলী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়ামত আলী, পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নেতা মোঃ মাজেদুল হক পলাশ, সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন, নিত্যানন্দপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নেতা ও স্কাউটস শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান টুটুলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ক্রীড়ামোদী শিক্ষক ও শিক্ষার্থীরা।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন