তরুণদের গঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সদস্যসচিব ও চট্টগ্রাম মহানগরের প্রধান সমন্বয়কারী মীর আরশাদুল হক। পদত্যাগের পর বুধবার (৭ জানুয়ারি) দুপুর ২টায় বিএনপি চেয়ারপারসনের কার্যালয়, গুলশান-এ গিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
সাক্ষাতের পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে দলের প্রাথমিক সদস্যপদ প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত, ড. সাইমুম পারভেজ এবং মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
এ বিষয়ে জানা গেছে, জামায়াতের সঙ্গে এনসিপির সমঝোতার আলোচনা চলার মধ্যে গত ২৫ ডিসেম্বর মীর আরশাদুল হক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সমর্থন জানিয়ে এনসিপি ত্যাগ করেন।
রাজনীতির এই তরুণ মুখ চট্টগ্রাম মহানগর এবং কেন্দ্রীয় স্তরে এনসিপির একজন প্রভাবশালী নেতা ছিলেন। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে এনসিপি মনোনীত প্রার্থী ছিলেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন