ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানাচ্ছেন অনেকেই। সেই তালিকায় এবার যুক্ত হয়েছেন কণ্ঠশিল্পী কুদ্দুস বয়াতি।
সমসাময়িক নানা ইস্যুতে নিয়মিত নিজের মতামত প্রকাশ করে থাকেন কুদ্দুস বয়াতি। মুস্তাফিজ ইস্যুতেও ভারতকে ইঙ্গিতপূর্ণ ভাষায় খোঁচা দিয়ে তিনি নিজের ফেসবুক পোস্টে লেখেন, ‘এক সময় ইন্ডিয়া কারও সাথে ক্রিকেট খেলবে না, তারা নিজেরাই নিজেরাই খেলবে... যেমন ইন্ডিয়া বনাম ভারত।’
তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। মন্তব্যের ঘরে অনুসারীদের অনেকেই কুদ্দুস বয়াতির বক্তব্যের প্রতি সমর্থন জানান। অনেকে এটিকে হাস্যরসাত্মক ও ব্যঙ্গাত্মক মন্তব্য হিসেবে দেখছেন। কেউ কেউ আবার এই বক্তব্য নিয়ে গান বাঁধার অনুরোধও জানিয়েছেন জনপ্রিয় এই শিল্পীকে।
এদিকে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনার প্রতিক্রিয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বড় সিদ্ধান্ত নিয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বোর্ড। গত ৪ জানুয়ারি দুপুরে বিসিবির ১৭ জন পরিচালককে নিয়ে অনুষ্ঠিত জরুরি সভায় এই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন