ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মুস্তাফিজ বিতর্কে চাপে ভারত বিসিবিকে নতুন প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক :
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬

মুস্তাফিজ বিতর্কে চাপে ভারত বিসিবিকে নতুন প্রস্তাব

মুস্তাফিজুর রহমানকে কেন্দ্র করে শুরু হওয়া বিতর্ক আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে বড় ধরনের আলোড়ন তুলেছে। ৯ কোটি ২০ লাখ রুপিতে বাংলাদেশি এই পেসারকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তবে ভারত সরকারের নির্দেশনায় বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) তাকে দল থেকে বাদ দিতে কেকেআরকে নির্দেশ দেয়। সেই নির্দেশ পালন করায় চলতি আইপিএলে আর খেলতে পারছেন না মুস্তাফিজ।

পুরো ঘটনার পেছনে মুস্তাফিজের ব্যক্তিগত কোনো ভূমিকা বা পেশাদার ত্রুটি না থাকলেও এভাবে একজন ক্রিকেটারকে খেলার অধিকার থেকে বঞ্চিত করায় ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে। এই ইস্যুর জেরে বাংলাদেশে আইপিএলের সব খেলা সম্প্রচার নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে ভারত সফর করতেও আপত্তি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), এ বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) আনুষ্ঠানিক চিঠিও দিয়েছে তারা।

বাংলাদেশের অবস্থানের ফলে চাপে পড়েছে বিসিসিআই। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সহ-আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। বাংলাদেশ ভারতে খেলতে না গেলে তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তর করতে হবে, যা আর্থিক ক্ষতির পাশাপাশি টুর্নামেন্ট শুরুর একেবারে প্রাক্কালে নতুন সূচি তৈরির জটিলতাও বাড়াবে। এর মধ্যে মুস্তাফিজ ইস্যুতে আন্তর্জাতিক পর্যায়ে সমালোচনার মুখেও পড়েছে ভারত।

বিসিসিআই মুস্তাফিজকে বাদ দেওয়ার পেছনে নিরাপত্তা ইস্যুর কথা উল্লেখ করলেও বাংলাদেশ একই যুক্তিতে বিশ্বকাপে ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে। বিসিবির যুক্তি, একজন খেলোয়াড়ের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে পুরো দল ও টিম ম্যানেজমেন্টের নিরাপত্তা কীভাবে নিশ্চিত করা হবে—এই প্রশ্নের সন্তোষজনক জবাব নেই। আইসিসিও বাংলাদেশের এই অবস্থানকে যুক্তিসঙ্গত বলে বিবেচনা করেছে বলে জানা গেছে।

এই পরিস্থিতিতে আইসিসির মাধ্যমে বিসিবিকে নতুন প্রস্তাব দিয়েছে ভারত। বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্যমতে, আইসিসির উদ্যোগে আজ অনলাইন সভায় বিসিসিআই বাংলাদেশ দলকে ভারতে রাষ্ট্রীয় পর্যায়ের নিরাপত্তা দেওয়ার প্রস্তাব দিতে পারে। তবে এসব প্রস্তাব সত্ত্বেও বিসিবি তাদের আগের অবস্থান থেকে সরে আসবে না বলেই সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

মুস্তাফিজ বিতর্কে চাপে ভারত বিসিবিকে নতুন প্রস্তাব

প্রকাশের তারিখ : ০৬ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ