ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

আসন্ন নির্বাচনে প্রশাসন নিরপেক্ষ থাকবে : আলী ইমাম মজুমদার

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬

আসন্ন নির্বাচনে প্রশাসন নিরপেক্ষ থাকবে : আলী ইমাম মজুমদার

সোমবার (৫ জানুয়ারি) দুপুরে কুমিল্লা টাউন হল মাঠে ‘ভোটের চাবি আপনার হাতে’ স্লোগানকে সামনে রেখে ভোটের গাড়ি (সুপার ক্যারাভান) কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অন্তর্বর্তী সরকারের খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ এবং ভোটসহ জুলাই জাতীয় সংসদ সংবিধান সংশোধনী গণভোট শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। 

উদ্বোধনী অনুষ্ঠানে উপদেষ্টা মজুমদার বলেন, সরকারের উদ্যোগে পরিচালিত ভোটের গাড়ি/সুপার ক্যারাভান এর মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ভোটাধিকার, গণতান্ত্রিক মূল্যবোধ ও নির্বাচনী প্রক্রিয়া সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে। তিনি বলেন, “আপনারা উৎসবমুখর পরিবেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেবেন এবং একই সঙ্গে গণভোটেও অংশ নেবেন।” 

এ সময় তিনি বলেন, দীর্ঘদিন ধরে দেশবাসী অংশগ্রহণমূলক নির্বাচন পায়নি এবং বিশেষ করে বর্তমান প্রজন্মের অনেকেরই ভোট দেওয়ার অভিজ্ঞতা নেই। তাই এবার জ্ঞানগহ্বর বা বন্ধ্যাত্বের অবসান ঘটাতে এবং তরুণ ভোটারদের নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে নিবিড়ভাবে পরিচিত করতে সরকার সক্রিয় ভূমিকা পালন করছে। 

আলী ইমাম মজুমদার আরও বলেন, “এই প্রজাতন্ত্রের মালিক জনগণ; ক্ষমতা তাদের হাতেই।” তিনি উল্লেখ করেন, আগামী পাঁচ বছর দেশ কে পরিচালনা করবে তা জনগণই ভোটের মাধ্যমে নির্ধারণ করবে। প্রশাসনের ভূমিকার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ভোটের মাঠে প্রশাসন সম্পূর্ণ নিরপেক্ষ থাকবে এবং কোনো ধরনের পক্ষপাত, প্রভাব বা চাপ কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না।

অনুষ্ঠানে কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হাসান, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মো. হাবিবুর রহমান, জেলা সিভিল সার্জন ডা. আলী নূর মো. বশিরসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

সভায় বক্তারা বলেন, ভোটের গাড়ি বা সুপার ক্যারাভান কার্যক্রম দেশের প্রতিটি লোকালয়ে জনপ্রিয় হয়ে উঠবে এবং এর মাধ্যমে ভোটারদের ভোটকেন্দ্রে আগ্রহী করা যাবে, যাতে সবাই নিজ নিজ ভোটাধিকারে অংশগ্রহণে উদ্বুদ্ধ হন। সংশ্লিষ্টদের আশা, নির্বাচন ও গণভোট—উভয়ই গণতান্ত্রিক মর্যাদার সঙ্গে সম্পন্ন হবে এবং দেশের সব নাগরিক নির্বিঘ্নে ভোট প্রদান করতে পারবেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

আসন্ন নির্বাচনে প্রশাসন নিরপেক্ষ থাকবে : আলী ইমাম মজুমদার

প্রকাশের তারিখ : ০৫ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ