ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নীলফামারীতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আইনজীবীদের দোয়া মাহফিল

মো:সেলিম হোসেন
মো:সেলিম হোসেন Staff Reporter
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬

নীলফামারীতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আইনজীবীদের দোয়া মাহফিল

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, নীলফামারী জেলা শাখার উদ্যোগে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৪ জানুয়ারি) দুপুরে নীলফামারী জেলা আইনজীবী সমিতির ভবনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক আসাদুজ্জামান খান রিনো সভার সভাপতিত্ব করেন। এতে সংক্ষিপ্ত বক্তব্য দেন জেলা জজ কোর্টের জিপি আবু মো. সোয়েম, পিপি আল মাসুদ চৌধুরী, আইনজীবী ফোরামের সদস্য সচিব গোলাম মোস্তফা সজীব প্রমুখ।

বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক সাহসী নেত্রী। আপসহীন নেতৃত্ব ও ত্যাগের রাজনীতির মাধ্যমে তিনি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার ইন্তেকালে দেশ একজন অভিজ্ঞ ও জনপ্রিয় রাজনৈতিক নেত্রীকে হারিয়েছে।

মাহফিলে মরহুমার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত এবং কোরআন খতমের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কোর্টের এজিপি মোহাম্মদ নুর আসাদুজ্জামান মিশন, এপিপি আজিম হোসেন, মামুনুর রশিদ পাটোয়ারী, আনিছুর রহমান আজাদ, কাজী ফয়জুল হক শিশির, আইনজীবী সমিতির সাবেক কোষাধক্ষ্য এটি এম ফেরদৌস সহ জেলার নবীন ও প্রবীণ আইনজীবীরা।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

নীলফামারীতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আইনজীবীদের দোয়া মাহফিল

প্রকাশের তারিখ : ০৪ জানুয়ারি ২০২৬

featured Image

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, নীলফামারী জেলা শাখার উদ্যোগে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৪ জানুয়ারি) দুপুরে নীলফামারী জেলা আইনজীবী সমিতির ভবনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক আসাদুজ্জামান খান রিনো সভার সভাপতিত্ব করেন। এতে সংক্ষিপ্ত বক্তব্য দেন জেলা জজ কোর্টের জিপি আবু মো. সোয়েম, পিপি আল মাসুদ চৌধুরী, আইনজীবী ফোরামের সদস্য সচিব গোলাম মোস্তফা সজীব প্রমুখ।

বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক সাহসী নেত্রী। আপসহীন নেতৃত্ব ও ত্যাগের রাজনীতির মাধ্যমে তিনি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার ইন্তেকালে দেশ একজন অভিজ্ঞ ও জনপ্রিয় রাজনৈতিক নেত্রীকে হারিয়েছে।

মাহফিলে মরহুমার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত এবং কোরআন খতমের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কোর্টের এজিপি মোহাম্মদ নুর আসাদুজ্জামান মিশন, এপিপি আজিম হোসেন, মামুনুর রশিদ পাটোয়ারী, আনিছুর রহমান আজাদ, কাজী ফয়জুল হক শিশির, আইনজীবী সমিতির সাবেক কোষাধক্ষ্য এটি এম ফেরদৌস সহ জেলার নবীন ও প্রবীণ আইনজীবীরা।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ