বলিউড ও ভারতীয় টেলিভিশন অঙ্গনের জনপ্রিয় তারকা দম্পতি জয় ভানুশালি ও মাহি ভিজ ১৪ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা দিয়েছেন। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে তারা নিশ্চিত করেন যে, পারস্পরিক সম্মতির ভিত্তিতে তারা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
বিবৃতিতে জয় ও মাহি লেখেন, “আমাদের গল্পে কোনো ভিলেন নেই। আমরা জীবনযাত্রার এই পর্যায়ে এসে আলাদা পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছি, তবে পারস্পরিক সম্মান ও শান্তি বজায় থাকবে।” তারা আরও অনুরোধ করেন, কেউ যেন এই সিদ্ধান্তকে কেন্দ্র করে অযথা গুজব বা ভুল ব্যাখ্যা ছড়ায় না।
২০১১ সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হন জয় ও মাহি। তাদের সংসারে রয়েছে তিন সন্তান—জৈবিক কন্যা তারা, এবং ফোস্টার সন্তান খুশি ও রাজবীর। বিচ্ছেদের পরও সন্তানদের প্রতি দায়িত্ব পালনে তারা প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন। তাদের মতে, সন্তানদের স্বার্থই এখন সর্বোচ্চ অগ্রাধিকার।
গত কয়েক মাস ধরে ভারতীয় সংবাদমাধ্যমে এই দম্পতির মধ্যে সম্পর্কের অবনতি নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। কেউ কেউ দাবি করেছিলেন যে তারা আলাদা থাকছেন এবং বিচ্ছেদের প্রক্রিয়া শুরু হয়েছে। যদিও সে সময় মাহি এসব সংবাদকে ‘ভুল প্রচার’ বলে প্রত্যাখ্যান করেছিলেন। অবশেষে ২০২৬ সালের শুরুতেই তারা আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের ঘোষণা দেন।
সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, বিচ্ছেদের জন্য জয় বা মাহি কেউই কোনো অভিযোগ তুলতে চাননি। ব্যক্তিগত মতবিরোধ, ব্যস্ত কাজের সূচি এবং চাপের কারণে সম্পর্কের দূরত্ব তৈরি হওয়ার কথাই ধারণা করা হচ্ছে। তবে দম্পতি এ বিষয়ে স্পষ্ট কোনো কারণ প্রকাশ করেননি।
বিচ্ছেদের পর কন্যা তারার অভিভাবকত্ব মূলত মাহির কাছেই থাকবে, তবে জয়ও নিয়মিত সন্তানের সঙ্গে সময় কাটাতে পারবেন বলে জানা গেছে। ফোস্টার সন্তান খুশি ও রাজবীরের ক্ষেত্রেও তারা যৌথভাবে দায়িত্ব পালন করবেন।
বলিউড ও টিভি দুনিয়ার অন্যতম আলোচিত দম্পতি জয় ভানুশালি ও মাহি ভিজের বিচ্ছেদের ঘোষণা ভক্তদের জন্য নিঃসন্দেহে একটি দুঃখজনক খবর। তবে দম্পতি জানিয়েছেন, তারা ইতিবাচক মনোভাব নিয়ে নতুন পথে এগিয়ে যাবেন এবং সন্তানদের ভবিষ্যৎকে সর্বাগ্রে রেখে শান্তিপূর্ণভাবে পরিস্থিতি মেনে নিচ্ছেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন