ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

অতিরিক্ত দামে এলপিজি বিক্রি, নোয়াখালীতে জরিমানা

নিজস্ব প্রতিবেদক :
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬

অতিরিক্ত দামে এলপিজি বিক্রি, নোয়াখালীতে জরিমানা
চিত্র : সংগৃহীত

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কর্তৃক নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি করায় নোয়াখালীতে এক পরিবেশককে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও পণ্যের মোড়কে মেয়াদ উল্লেখ না করায় একটি বেকারিকেও জরিমানা করা হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) দুপুরে সদর উপজেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালী জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। এ ছাড়া, সদর উপজেলার বিভিন্ন এলাকায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি রোধে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে দেখা যায়, দত্তবাড়ী মোড় এলাকার এলপিজি গ্যাস পরিবেশক মেসার্স নীড় এন্টারপ্রাইজ বিইআরসি নির্ধারিত ১২ কেজি গ্যাস সিলিন্ডারের মূল্য ১ হাজার ২৫৩ টাকার পরিবর্তে ১ হাজার ৪৫০ টাকায় বিক্রি করছে। অর্থাৎ প্রতি সিলিন্ডারে ১৯৭ টাকা বেশি নেওয়ার দায়ে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে সরকার নির্ধারিত মূল্যের বাইরে ক্রয়-বিক্রয় না করার জন্য প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়।

এ ছাড়া, দত্তের হাট এলাকার মেসার্স স্ট্যান্ডার্ড বেকারিকে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত এবং উৎপাদিত কেকের মোড়কে মেয়াদ উল্লেখ না করার দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অভিযানের সময় অন্যান্য দোকানিদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. আছাদুল ইসলাম ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, সরকার নির্ধারিত মূল্যের বাইরে গ্যাস সিলিন্ডার বিক্রি এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অনিয়মের বিরুদ্ধে নিয়মিত তদারকি অভিযান অব্যাহত থাকবে। কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

অভিযানে জেলা বিশেষ টাস্কফোর্স টিমের সদস্যরা এবং জেলা ব্যাটালিয়ন আনসারের একটি দল অংশগ্রহণ করে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

অতিরিক্ত দামে এলপিজি বিক্রি, নোয়াখালীতে জরিমানা

প্রকাশের তারিখ : ০৪ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ