ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে শনিবার আটকের পর কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকেও সতর্ক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পরপরই ভেনেজুয়েলা সীমান্তে সামরিক বাহিনী মোতায়েনের নির্দেশ দেন কলম্বিয়ার প্রেসিডেন্ট। এ তথ্য জানিয়েছে এএফপি ও সিএনএন।
ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলার পর প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করা হয়েছে— ট্রাম্পের এমন দাবির প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেন পেত্রো। তিনি ওয়াশিংটনের পদক্ষেপকে লাতিন আমেরিকার সার্বভৌমত্বের ওপর সরাসরি ‘আক্রমণ’ হিসেবে বর্ণনা করেন এবং বলেন, এর ফলে বড় ধরনের মানবিক সংকট তৈরি হতে পারে।
পরিস্থিতি সংলাপের মাধ্যমে সমাধান সম্ভব বলে মন্তব্য করলেও বামপন্থী এই নেতা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় ভেনেজুয়েলা সীমান্তে নিরাপত্তা বাহিনী মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে। তবে মাদুরো আটক হওয়ার বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি পেত্রো, যদিও আঞ্চলিকভাবে ভেনেজুয়েলার এই নেতা তার সরকারের অন্যতম ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত।
স্ত্রীসহ নিকোলাস মাদুরোকে আটকের পর কলম্বিয়াতেও মার্কিন সামরিক অভিযানের আশঙ্কা তৈরি হয়। বড় আকারের অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে গ্রেপ্তারের পর মাদক পাচার ইস্যুতে উদ্বেগ প্রকাশ করে ডোনাল্ড ট্রাম্প কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে কঠোরভাবে সতর্ক করেন।
ট্রাম্প বলেন, কলম্বিয়ায় কারখানা রয়েছে, যেখানে কোকেন উৎপাদন করে তা যুক্তরাষ্ট্রে পাঠানো হচ্ছে। এ কারণে কলম্বিয়াকেও নিজেদের পরিস্থিতি নিয়ে সতর্ক থাকতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন