আইপিএল থেকে বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় ভারত-বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েন আরও বেড়েছে। শনিবার ভারতের ক্রিকেট বোর্ডের নির্দেশে কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজকে স্কোয়াড থেকে ছেড়ে দিতে বাধ্য হলে বিষয়টি নতুন করে বিতর্কের জন্ম দেয়। এর পর থেকেই দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ক নিয়ে উত্তেজনা তৈরি হয় এবং ভারত বয়কটের ডাক জোরালো হতে থাকে। এমনকি আগামী মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দলকে ভারতে না যাওয়ার আহ্বানও ওঠে।
এই প্রেক্ষাপটে বাংলাদেশের উপদেষ্টা পরিষদের সাবেক উপদেষ্টা ও সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ভারতকে নিয়ে কড়া বক্তব্য দিয়েছেন। তিনি ভারতকে উগ্র রাষ্ট্র হিসেবে উল্লেখ করে দাবি করেন, এমন একটি দেশকে কোনো আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনের সুযোগ দেওয়া উচিত নয়। একই সঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার পতনের পর নানা অস্থিরতা থাকলেও বাংলাদেশে আয়োজিত বিভিন্ন টুর্নামেন্টে ভারতীয়রা সম্পূর্ণ নিরাপদ পরিবেশে অংশগ্রহণ করেছে।
ফেসবুকে দেওয়া এক পোস্টে আসিফ মাহমুদ লেখেন, এরকম একটি উগ্র রাষ্ট্রকে কোনো ধরনের আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনের সুযোগ দেওয়া উচিত না। সরকার এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যৌথ উদ্যোগে অন্যান্য ক্রিকেট খেলুড়ে দেশের সঙ্গে আলোচনা করে ভারতকে আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনের অনুপযুক্ত ঘোষণা করা উচিত। তিনি আরও উল্লেখ করেন, ৫ আগস্টের পরও বাংলাদেশে বিভিন্ন ডিসিপ্লিনের অসংখ্য টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে, যেখানে ভারতীয়রা নিরাপদ ও প্রতিযোগিতামূলক পরিবেশে অংশ নিয়েছে।
বিশ্বকাপের আগে বাংলাদেশের ক্রিকেটারের সঙ্গে এমন আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন ভারতের ভেতর থেকেও অনেকে। ভারতের সাবেক এক বোর্ড কর্মকর্তা মন্তব্য করেছেন, বাংলাদেশের সঙ্গে এমন আচরণ অন্যায্য এবং পাকিস্তান ও বাংলাদেশ এক নয়; তাদের ক্ষেত্রে ভারতের ভিন্ন দৃষ্টিভঙ্গি থাকা উচিত ছিল।
বিসিসিআইয়ের এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন ভারতের সাবেক বিশ্বকাপজয়ী ক্রিকেটার মদন লালও। ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বিসিসিআই এমন সিদ্ধান্ত নিয়েছে কারণ তাদের সিদ্ধান্তকে কেউ চ্যালেঞ্জ করতে পারে না, এমনকি কোনো ফ্র্যাঞ্চাইজির মালিকও নয়। তিনি খেলাধুলায় রাজনীতির প্রভাব বাড়ছে বলে উদ্বেগ প্রকাশ করেন এবং ক্রিকেট ও খেলাধুলা কোন পথে যাচ্ছে তা নিয়ে গভীর দুশ্চিন্তার কথা জানান।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন