ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সড়ক দু/র্ঘ/ট'নায় আ/হ'ত আশিষ-রূপালী

নিজস্ব প্রতিবেদক :
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬

সড়ক দু/র্ঘ/ট'নায় আ/হ'ত আশিষ-রূপালী
চিত্র : সংগৃহীত

ভারতের জনপ্রিয় বর্ষীয়ান অভিনেতা আশিষ বিদ্যার্থী ও তার স্ত্রী রূপালী বড়ুয়া সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন। শুক্রবার রাতে আসামের গুয়াহাটির জু রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বর্তমানে দুজনই চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকলেও তারা শঙ্কামুক্ত বলে জানা গেছে।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, ঘটনার রাতে গীতানগর থানা এলাকার একটি রেস্টুরেন্টে ডিনার শেষে ‘দ্য গুয়াহাটি অ্যাড্রেস’ থেকে বের হয়ে রাস্তা পার হচ্ছিলেন আশিষ ও রূপালী। এ সময় দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল তাদের ধাক্কা দেয়।

ধাক্কায় ভারসাম্য হারিয়ে দুজনই রাস্তায় পড়ে যান এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান। দুর্ঘটনায় মোটরসাইকেল চালকও আহত হন। খবর পেয়ে গীতানগর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দম্পতিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে।

পরে আহত মোটরসাইকেল চালককে উন্নত চিকিৎসার জন্য গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। পরিস্থিতি স্বাভাবিক করতে আশিষ বিদ্যার্থী নিজেই একটি ভিডিও বার্তা প্রকাশ করেন।

ভিডিও বার্তায় তিনি বলেন, রাস্তায় পার হওয়ার সময় একটি বাইক তাদের ধাক্কা দেয়। তিনি ও রূপালী দুজনই বর্তমানে স্থিতিশীল আছেন। রূপালী চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন এবং তার নিজের সামান্য চোট ছাড়া গুরুতর কিছু হয়নি বলে জানান তিনি।

উল্লেখ্য, ষাটোর্ধ্ব এই অভিনেতা গত বছর রূপালী বড়ুয়ার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে আলোচনায় আসেন। বর্তমানে তারা ব্যক্তিগত সফরে গুয়াহাটিতে অবস্থান করছেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

সড়ক দু/র্ঘ/ট'নায় আ/হ'ত আশিষ-রূপালী

প্রকাশের তারিখ : ০৩ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ