ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার হাসপাতাল মোড় এলাকায় ড্রাগ লাইসেন্স ব্যতীত ব্যবসা পরিচালনার দ্বায়ে এক ফার্মেসি মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (০৩ জানুয়ারি) সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করা হয়।
আদালত সূত্রে জানা গেছে, নিয়মিত তদারকির অংশ হিসেবে উপজেলার হাসপাতাল মোড় এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা। এ সময় একটি ফার্মেসিতে প্রয়োজনীয় ড্রাগ লাইসেন্স না থাকায় 'ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩' এর সংশ্লিষ্ট ধারা মোতাবেক মালিককে ১,০০০ (এক হাজার) টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনাকালে ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা ব্যবসায়ীদের ঔষধ আইন মেনে চলার এবং যথাযথ লাইসেন্স সংগ্রহ করে ব্যবসা পরিচালনার নির্দেশনা প্রদান করেন। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে হরিণাকুণ্ডু থানার এসআই রবিউল ইসলাম ও পুলিশের একটি টিম এবং সার্টিফিকেট সহকারী মোঃ রাসেল হোসেন উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন