ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

রংপুর রিপোর্টার্স ইউনিটির ২১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

এম এ মানিক মন্ডল
এম এ মানিক মন্ডল
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬

রংপুর রিপোর্টার্স ইউনিটির ২১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

রংপুর রিপোর্টার্স ইউনিটির আগামী তিন বছরের জন্য ২১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মাহফুজ আলম প্রিন্স এবং সাধারণ সম্পাদক শিমুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সুজন আহম্মেদ।

শনিবার (৩ জানুয়ারি) সকালে রংপুর রিপোর্টার্স ইউনিটি ক্লাব প্রাঙ্গনে সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এর আগে গত ২৩ নভেম্বর ২০২৫ ইং তারিখে অনুষ্ঠিত ক্লাবের বার্ষিক সাধারণ সভায় তিন সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

কমিটি ঘোষণার সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব অ্যাডভোকেট পলাশ কান্তি নাগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রিপোর্টার্স ইউনিটির আজীবন সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী মো. রাজিকুল ইসলাম রিপন।

ঘোষিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহফুজ আলম প্রিন্স (আনন্দ টিভি), সিনিয়র সহ-সভাপতি আবুল হোসেন বাবলু (মুক্ত খবর), সহ-সভাপতি হামিদুর রইসলাম হামিদ (বিজয় টিভি)। সাধারণ সম্পাদক শিমুল ইসলাম (দৈনিক স্বাধীন বাংলা), যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ আহমেদ (দৈনিক আখিরা), সাংগঠনিক সম্পাদক সুজন আহম্মেদ (নিউজ টোয়েন্টিফোর ও দৈনিক আমার সংবাদ) এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ওলিয়ার হোসেন বাবু (আজকের জনবানী)।

কমিটি গঠনের সময় রিপোর্টার্স ইউনিটির সকল সদস্য উপস্থিত ছিলেন। বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সমন্বয়ে এই কমিটি গঠন করা হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

রংপুর রিপোর্টার্স ইউনিটির ২১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

প্রকাশের তারিখ : ০৩ জানুয়ারি ২০২৬

featured Image

রংপুর রিপোর্টার্স ইউনিটির আগামী তিন বছরের জন্য ২১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মাহফুজ আলম প্রিন্স এবং সাধারণ সম্পাদক শিমুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সুজন আহম্মেদ।

শনিবার (৩ জানুয়ারি) সকালে রংপুর রিপোর্টার্স ইউনিটি ক্লাব প্রাঙ্গনে সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এর আগে গত ২৩ নভেম্বর ২০২৫ ইং তারিখে অনুষ্ঠিত ক্লাবের বার্ষিক সাধারণ সভায় তিন সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

কমিটি ঘোষণার সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব অ্যাডভোকেট পলাশ কান্তি নাগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রিপোর্টার্স ইউনিটির আজীবন সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী মো. রাজিকুল ইসলাম রিপন।

ঘোষিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহফুজ আলম প্রিন্স (আনন্দ টিভি), সিনিয়র সহ-সভাপতি আবুল হোসেন বাবলু (মুক্ত খবর), সহ-সভাপতি হামিদুর রইসলাম হামিদ (বিজয় টিভি)। সাধারণ সম্পাদক শিমুল ইসলাম (দৈনিক স্বাধীন বাংলা), যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ আহমেদ (দৈনিক আখিরা), সাংগঠনিক সম্পাদক সুজন আহম্মেদ (নিউজ টোয়েন্টিফোর ও দৈনিক আমার সংবাদ) এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ওলিয়ার হোসেন বাবু (আজকের জনবানী)।

কমিটি গঠনের সময় রিপোর্টার্স ইউনিটির সকল সদস্য উপস্থিত ছিলেন। বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সমন্বয়ে এই কমিটি গঠন করা হয়।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ